• ই-পেপার

রাজধানীতে সালিসি বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার স্কুলছাত্র
সংগৃহীত ছবি

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের বর্বরতার শিকার হয়েছে মাহিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী। ছিনতাইকারীরা তাকে মারধর ও ধারালো ব্লেড দিয়ে রক্তাক্ত জখম করে তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

সোমবার (৮ জুন) দুপুর দুইটার দিকে বনানী রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদীর গ্রামের বাড়ি থেকে ট্রেনে চড়ে খিলক্ষেতে তার বাসায় বেড়াতে আসছিল। ট্রেনটি বনানী রেলস্টেশন এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি ছিনতাইকারী চক্র মাহিদুলের ওপর চড়াও হয়। ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং ধারালো ব্লেড দিয়ে তার বাম হাতে রক্তাক্ত জখম করে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সোহেল নামের এক পথচারীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

রামপুরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
রামপুরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সংগৃহীত ছবি

পূর্বনোটিশ ছাড়াই চাকরিচ্যুত করায় রাজধানীর রামপুরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৮ জুন) দুপুরের দিকে রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। ফলে তীব্র গরমের মধ্যে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

আরো পড়ুন
চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চাটখিলে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

 

জানা গেছে, বিটিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’ নামক একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের অবরোধের কারণে মালিবাগ-রামপুরা-বাড্ডা রুটের গুরুত্বপূর্ণ সড়কের এক পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, শ্রম আইনের তোয়াক্কা না করে কোনো ধরনের পূর্বনোটিশ বা বকেয়া পাওনাদি পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছে। চাকরি হারিয়ে জীবিকা নির্বাহের সংকটে পড়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিটিভি ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং সংশ্লিষ্ট শ্রমিক ভবন ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো—

আরো পড়ুন
আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

 

১. ছাঁটাই করা ১৪৭ জন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. আন্দোলন দমাতে পুলিশ প্রশাসন বা বহিরাগতদের দিয়ে শ্রমিকদের ওপর কোনো ধরনের মামলা, হামলা বা হয়রানি করা যাবে না।

৩. কারখানার পূর্ববর্তী স্বাভাবিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে যেভাবে উৎপাদন কার্যক্রম চলছিল, ঠিক সেভাবেই কারখানা পরিচালনা করতে হবে।

৪. কারখানার অভ্যন্তরে শ্রমিকদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

৫. প্রত্যেক শ্রমিকের চাকরির আইনি ও স্থায়ী নিশ্চয়তা দিতে হবে।

আরো পড়ুন
১৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ১৪৭ জন শ্রমিকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে দুপুরে রামপুরায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।

তিনি বলেন, আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন শ্রমিকদের প্রতিনিধিরা শ্রম অধিদপ্তরে যাচ্ছে, সেখানে আশা করি বিষয়টি সমাধান হবে। বর্তমানে রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

আরো পড়ুন
পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু

পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু

 

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজ সোমবার গরমের দাপটও কিছুটা কম— এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামির সতর্কতা

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামির সতর্কতা

 

এতে আরো বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।