• ই-পেপার

ডিএমপিতে বড় রদবদল

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

যাত্রাবাড়ির মাতুয়াইলে নির্মীয়মাণ বহুতল ভবন থেকে পড়ে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাহিমের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকেলে মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের জন্য কলাম বোর্ড ফিটিং করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এমতাবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবক নিহত
প্রতীকী ছবি

টঙ্গীবাজার থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমন (২৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের।  বুধবার (১৭ জুন)  সে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশ, তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল পৌনে ৪টায় তার মৃত্যু হয়। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইমন ভোলার তমিজউদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মৃত শহিদ উদ্দিনের ছেলে ইমন। 

নিহতের চাচা নাজিম উদ্দীন বলেন, ‘ইমন আমার সঙ্গে টঙ্গীবাজার এলাকায় বাসায় থাকত। আমার বাজারে একটি দোকান রয়েছে। সে দুপুরে আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসত। মাঝে মধ্যে আমার সঙ্গে দোকানে বসত। এ ছাড়া সে মসজিদে নামাজ পড়তে বের হতো। 

তিনি আরো বলেন, ‘গত সোমবার দুপুর ১টার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোজাখুজি করে না পেয়ে রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মানুষের মাধ্যমে ফেসবুকে তার দুর্ঘটনার সংবাদ সংবাদ পাই। সেই সূত্র ধরে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করে জানতে পারি  ইমন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। পরে সেখানে গিয়ে তাকে পাই। সেখানে চিকিৎসাধীন থেকে বিকালে সে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) চালানো অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালানোর দায়ে ৫টি মামলা করা হয় এবং সংশ্লিষ্টদের কাছে থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) (২০২৬-২০২৮) পরিচালনা পর্ষদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরো বিস্তৃত করা প্রয়োজন।

পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন তিনি।

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক জনাব মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’

তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন. জোহা, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী,  হাবিবুর রহমান হাবিব,  মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম ও মো. এমদাদুল হোসেন সোহেল।

ডিএমপিতে বড় রদবদল | কালের কণ্ঠ