• ই-পেপার

মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার

বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভারত থেকে সীমান্তের চোরাই পথে আসা পণ্যসামগ্রী পাচারের সময় জব্দ করেছে পুলিশ। এ সময় ভারতীয় জিরা, ভুট্টা একটি পিকআপসহ ২ জনকে আটক করে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া বিশ্বম্ভরপুর পুলিশ অভিযান চালিয়ে সকালে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে আটক করেছে।  

আটকরা হলো  জেলার দক্ষিণ সুনামগঞ্জের নারায়ণপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) ও সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলো  আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) ও  আব্দুর রহিম (৬৫)।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ সড়কের চালবন্দ পয়েন্টে অভিযান চালান। এ সময় ভারতীয় ১১৯০ কেজি জিরা, ৭৯৫০ কেজি ভুট্টাবোঝাই করা ১টি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি
ছবি : কালের কণ্ঠ

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবঘোষিত কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কমিটিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এর আগে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আবু সাইদ হাসান এবং সদস্যসচিব হিসেবে শামসুল হক হৃদয়ের নাম ঘোষণা করা হয়।

বরিশালে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী আটক
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশ এর অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এই তথ্য পুলিশের কাছে রয়েছে।

গ্রেপ্তাররা হলেন বাজার রোড এলাকার মাসুম, ২৭ নম্বর রুপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ, কাউনিয়া এলাকার মেহেদী হাসান মিলন, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য রাতুল হাং, বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডের জয় মালী, ধান গবেষণা এলাকার সিরাজুল ইসলাম রাব্বি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যকরী সদস্য জনি হাওলাদার, একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি খান, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, মহানগর আওয়ামী লীগের সদস্য পলাশ হাওলাদার, ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ এর সদস্য সচিব সোহেল বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন শাহীন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এবার গণপিটুনির শিকার ৪ ডিবি সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
এবার গণপিটুনির শিকার ৪ ডিবি সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টাকালে ৪ ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান। এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন ডিবি পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবি করেছিলেন আসামি গ্রেপ্তার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন ডিবি পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির, কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় গেলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি আত্মচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় আরো ৩ জন।

পরে উত্তেজিত জনতা আটদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদেরকে গণধোলাই দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানান, গ্রেপ্তাররা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করেছিল।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় এসে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় শুক্রবার ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী অমিত হাসান।