• ই-পেপার

কুমিল্লায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৯

চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড
ছবি: কালের কণ্ঠ

চাঁদাবাজি, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। পরে মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এসআই হাসনাঈনের বিরুদ্ধে। অভিযোগগুলো সামনে আসার পর বিষয়টি তদন্তের আওতায় আনে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার রাতে তাকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন
গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু

গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু

 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
 

গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
গ্রেপ্তারের ৪ দিনের মাথায় জামিন পেলেন আ. লীগ নেতা মঞ্জু
বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা। সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম শুনানি শেষে তাকে জামিন দেন। 

এর আগে গত ৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়। 
 

পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় যুবক পংকজ শীল নিহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও নৃশংস ঘটনা। হত্যাকাণ্ডে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদঘাটন করে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিনতাই, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা নিহতের দাহ পক্রিয়া শেষে থানায় অভিযোগ দায়ের করলে মামলা প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হবে এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

মোংলা

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

৪ মোটরসাইকেল উদ্ধার

মোংলা প্রতিনিধি
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক
ছবি: কালের কণ্ঠ

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেলও। মঙ্গলবার (৯ জুন) মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মো. ইমরান হাওলাদারের ছেলে মো. রনি হাওলাদার, রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজের মো. মকবুল হোসেনের ছেলে মো. সজীব আহমেদ জয়, দিগরাজ ব্যাংক রোডের মো. আ. আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গার মো. নজরুল শেখের ছেলে মো. নাজমুল শেখ, ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন।

মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল সম্প্রতি দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ মোটরসাইকেল দুটি অন্যত্র বিক্রি করে দেন বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়।

তিনি আরো জানান, পরে রনিকে নিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ৬ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে তাদের জিম্মায় থাকা ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বুধবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। তাদেরকে এদিন দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।