• ই-পেপার

রাবি শিক্ষার্থীকে মারধর, অভিযুক্তকে পুলিশে দিল স্থানীয়রা

গবেষণার উন্নয়নে ঢাবিতে ১০ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

ঢাবি প্রতিনিধি
গবেষণার উন্নয়নে ঢাবিতে ১০ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন
ছবি : কালের কণ্ঠ

ভৌত রসায়ন গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক এম মুহিবুর রহমান ট্রাস্ট ফান্ড’ নামে একটি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। রবিবার (১৭ মে) উপাচার্যের সভাকক্ষে প্রয়াত অধ্যাপক এম মুহিবুর রহমানের স্ত্রী মিসেস শামীম রহমান স্বামীর স্মৃতি রক্ষার্থে ১০ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

আরো পড়ুন
শিবিরের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চারের আহ্বান নাছিরের

শিবিরের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চারের আহ্বান নাছিরের

 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর রসায়ন বিভাগের একজন এমএস শিক্ষার্থীকে ভৌত রসায়ন শাখায় ম্যাটেরিয়াল ক্যামিস্ট্রি বিষয়ে গবেষণার জন্য অনুদান প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপাচার্য প্রয়াত অধ্যাপক এম মুহিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরো পড়ুন
ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই

ক্ষমতার মোহ নয়, কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক এম মুহিবুর রহমান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইউজিসি অধ্যাপক ছিলেন। গত বছর ৮১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

ঢাবি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে ডিরেক্টরস অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে ডিরেক্টরস অ্যাওয়ার্ড প্রদান
ছবি : কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।  রবিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। 

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। এ ছাড়া ইনস্টিটিউটের সাবেক পরিচালকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘কাজের স্বীকৃতিই সবচেয়ে বড় প্রাপ্তি। একটি ছোট্ট সনদ বা সম্মাননাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগায়।’

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই একজন শিক্ষকের প্রকৃত অর্জন এবং এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও উৎকর্ষ সাধনের মনোভাব তৈরি করে। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট নানা প্রতিকূলতা অতিক্রম করে একটি শক্ত অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতে এখান থেকে আরো দক্ষ মানবসম্পদ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এমএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০২১ সালের মো. জাওয়াদ কামরান, ২০২২ সালের ওয়াহিদ চৌধুরী এবং ২০২৩ সালের সাদ আস সামিকে ডিরেক্টরস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিএসএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কৃত হন ২০২১ সালের ওয়াহিদ চৌধুরী, ২০২২ সালের সাদ আস সামি এবং ২০২৩ সালের কাব্য কনীনিকা রহমান। এ ছাড়া শিক্ষকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘আইএইচই টিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেন ওয়াহিদ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, মেডেল ও আর্থিক চেক তুলে দেন।

বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ডুয়েট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ডুয়েট
সংগৃহীত ছবি

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যেক প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে চলা আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

রবিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে ওই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, টানা চতুর্থ দিনের মতো চলছে আন্দোলন। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বহিরাগত দুর্বৃত্তরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এসময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

আরো পড়ুন
কিভাবে কার্যকর হবে পে স্কেল? মিলল নতুন তথ্য

কিভাবে কার্যকর হবে পে স্কেল? মিলল নতুন তথ্য

 

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরো পড়ুন
অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু

অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরো বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

১২ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
১২ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩৩

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩৩

 

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে (রবিবার) হতে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।