চলতি মৌসুমে নাটোরে আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে জেলার বাগানগুলোতে আম পাড়া শুরু হবে। এদিন প্রথমে গুটি জাতের আম বাজারে আসবে। পরে ধাপে ধাপে অন্যান্য জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা হবে।

জেলা প্রশাসক আসমা শাহীন জানান, নিরাপদ ও ভেজালমুক্ত ফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, সে বিষয়েও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় বাগানে রাসায়নিকের ব্যবহার বন্ধে কঠোর তদারকি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, আমের গুণগত মান ঠিক রাখতে পরিপক্ব ফল বোঁটাসহ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কষ থেকে সৃষ্ট পচন অনেকাংশে কমে আসে। নিরাপদ ফল উৎপাদনে চাষিদের ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের আহ্বানও জানিয়েছে কৃষি বিভাগ।

আরো পড়ুন

ববিতে শাটডাউন : সব কক্ষে শিক্ষকদের তালা

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ মৌসুমে নাটোরে ৫ হাজার ৬৯৩ হেক্টর জমির আমবাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।