রাজশাহীর বাগমারা থেকে এক বাকপ্রতিবন্ধী নারী ৮ দিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ নারী উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের জাফর আলীর স্ত্রী শরিফা বিবি।
জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানের জন্য আত্মীয়স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও তার কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজের ভাই নিলতাজ বলেন, ‘কোনো ব্যক্তি যদি সন্ধান পায় আমার নম্বরে (০১৭৩৯৪১১৯০৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।





