<p style="text-align: justify;">নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রাঘাতে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">মৃত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানায়, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রাঘাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  </p> <p style="text-align: justify;">কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ নুরুল হাকিম বলেন, বজ্রাঘাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে যায়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।</p>