<p style="text-align: justify;">দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ মে) রাতে ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p style="text-align: justify;">বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন। গ্রেপ্তাররা হলেন— উপজেলার পাউশগাড়া এলাকার বাসিন্দা রাসেল বাবু (২০), সুমন বাবু (২২) এবং লোহাচওড়া এলাকার সিফাত (১৯)।</p> <p style="text-align: justify;">থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় হাকিমপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।</p>