<p style="text-align: justify;">সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বলদীপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযানে তাদের আটক করা হয়।</p> <p style="text-align: justify;">‎আটকরা হলেন—উপজেলার বলদীপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের হাবিল উদ্দিন (৩০) এবং শ্যামপুর গ্রামের মোমিন হোসেন (২০)।</p> <p style="text-align: justify;">তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি লিচু বাগানে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।</p>