বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দাউদকান্দির গৌরীপুর কার্যালয় প্রাঙ্গণে সাধারণ গ্রাহকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও  প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রশাসন ডিভিশনের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, গ্রাহক ও দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবিকা গৌরীপুর ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইমাম উদ্দিন শেখ, মহাব্যবস্থাপক অর্থ হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক বিপণন প্রকৌশলী মর্তুজা রহমান খান, উপমহাব্যবস্থাপক ভিজিলেন্স প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপমহাব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা, উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ছগীর আহমেদ, উপমহাব্যবস্থাপক প্রজেক্ট প্রকৌশলী মাসুদ জামান ও উপমহাব্যবস্থাপক রাজস্ব শ্যামল কুমার দত্ত ।

এ ছাড়া দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুল, ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের ডাইরেক্টর শাদ ইসলাম ও ম্যানেজার আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।