• ই-পেপার

দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনা : ভাতিজার মৃত্যু, চাচা হাসপাতালে

মাগুরায় কৃষককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি
মাগুরায় কৃষককে পিটিয়ে হত্যা
সংগৃহীত ছবি

মাগুরা শ্রীপুর উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী (৫০) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। সোমবার সকালে স্থানীয় এক পাট ক্ষেতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুর রশিদসহ প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য রাজনীতি ও সামাজিক বিরোধ চলছিল আকবর আলীর। সোমবার সকালে আকবর আলী তার পাট ক্ষেতে পরিচর্যার কাজে যান। এ সময় প্রতিপক্ষ আব্দুর রশিদসহ অন্যরা তাকে একা পেয়ে সেখানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আকবর আলীকে উদ্ধার করে শ্রীপুর দ্বারিয়াপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে  সামাজিক বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ায় জমির বিরোধে চাচাতো ২ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জমির বিরোধে চাচাতো ২ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে কুপিয়ে দুই চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ রাহাত মন্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

নিহতরা হলেন-—জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩),  এবং মো. মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে রবিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনের দাবিতে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নির্বাচনের দাবিতে রাজশাহীতে বাস চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

রাজশাহী থেকে হঠাৎ আন্ত জেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে তারা বাস বন্ধ রেখে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নগরীর শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেককেই ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
 
রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য  আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে বাসস্ট্যান্ডে আসি পরিবার নিয়ে। কিন্তু টার্মিনালে এসে দেখা যাচ্ছে বাস চলছে না। শ্রমিকরা ধর্মঘট করছেন। এটি কোনো কথা হলো?’ 

আরেক যাত্রী হুসনে আরা খাতুন বলেন, ‘আমি সকালে বাসস্ট্যান্ডে আসি ঝিনাহদহ যাব বলে। এসে দেখি বাস বন্ধ। কেন বন্ধ জানি না। সাধারণ মানুষের জানার অধিকারও হয়তো নেই। কিন্তু সাধারণ মানুষকে সবাই জিম্মি করতে পারে।’
 
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছেন। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি পদেও আছেন।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, ‘কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।’

রামগড়ে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২
সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর আরেকটি বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া ব্যক্তি দুর্ঘটনায় জড়িত বাসের চালক ছিলেন। 

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকায় জালিয়াপাড়া-রামগড় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহ আলমের (৩৬) বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকায়। আহত ব্যক্তিরা হলেন জোনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা বিকট শব্দে ফেটে যায়। পরে বাসটি সড়কের এক পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় জালিয়াপাড়া দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি এসি বাসের খোলা ডালার আঘাতে শাহআলম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরো দুজন আহত হন।

খবর পেয়ে নাকাপা পুলিশ ক্যাম্প ও রামগড় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনির সামনে রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম রব শেখ। তার বাড়ি পাবনা জেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, ‘দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন ও শান্তি পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনা : ভাতিজার মৃত্যু, চাচা হাসপাতালে | কালের কণ্ঠ