• ই-পেপার

শ্যালিকাকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা জামাতার বিরুদ্ধে শ্বশুরের মামলা

মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে তারা। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নেয় বিএসএফ। 

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গেট খুলে তিনজনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নেয় বিএসএফ।’

প্রসঙ্গত, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ তিন দফায় ২০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
 

নড়াইলে রং-তুলির আঁচড়ে ভোঁদড় দিবস উদযাপন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে রং-তুলির আঁচড়ে ভোঁদড় দিবস উদযাপন
সংগৃহীত ছবি

নড়াইলের ভোঁদড় পল্লীতে বসে একদল শিশু রংতুলি হাতে ফুটিয়ে তুলছে তাদের কল্পনার জগৎ। কারো তুলির টানে উদিত হচ্ছে লাল- সবুজের পতাকা, কেউ আঁকছে ভোঁদড় পল্লীর বাসিন্দাদের জীবন চরিত্র, কেউ ফুটিয়ে তুলছেন ভোঁদড় দিয়ে মাছ শিকারের দৃশ্য, আবার কেউ তুলে ধরেছে সবুজ ঘেরা প্রকৃতি ও কেউ আঁকছে শাপলা। কেউবা ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত ছবি, ছোট শিল্পীদের হাতে আঁকা ছবিতে কোনো রূপই যেন বাদ পড়ছে না।

বৃহস্পতিবার ( ২৫ জুন) বিকালে এ দৃশ্যের দেখা মেলে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের ভোঁদড় পল্লীতে। ইন্টারন্যাশনাল অটার সারভাইভাল ফান্ডের সমর্থন ও সহযোগিতায় অটার ফিশিং কমিউনিটি ফাউন্ডেশন এবং এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিশ্ব ভোঁদড় দিবস ও সাংস্কৃতিক উৎসব -২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠান ঘিরে ১ম দিনে শিশু কিশোর নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ জুন পর্যন্ত চলবে উৎসবটি। চিত্রাঙ্কন ছাড়াও রচনা প্রতিযোগিতা, ভোঁদড় দিয়ে মাছ শিকারের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কৃষ্ণলতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী প্রীতি প্রিয়ন্তি জানায়, ভোঁদড় পল্লীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েছেন। জেলেরা কীভাবে মাছ ধরে সেই দৃশ্য সে এঁকেছে।

রিমি গোশ্বাল নামে এক অভিভাবক বলেন, ‘মেয়েকে নিয়ে এসেছি ছবি আঁকা প্রতিযোগিতায়। এখানে এসে সব শিশুদের ছবি আঁকা দেখলাম। শিশুদের হাতে আঁকা প্রতিটি ছবি যেন জীবন্ত রূপ দিয়েছে। আমার মেয়ে একটি ছবি এঁকেছে৷ সে ও খুব আনন্দে উপভোগ করেছে।’ 

কৃষ্ণ লতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইতি রানী বিশ্বাস বলেন, ‘বিশ্ব ভোঁদড় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার স্কুলের সাত জন শিক্ষার্থী নিয়ে এখানে অংশগ্রহণ করেছি। এখানে এসে শুধু ভালো লাগছে না, আমার শিক্ষার্থীরা এটি উপভোগ করছে। বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছে। এ ধরনের উৎসব আগে কখনো হয়নি। মনে হচ্ছে খুদে শিল্পীদের একটা মিলনমেলা হচ্ছে।   

অনুষ্ঠানের আয়োজক, চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশ কর্মী সামছুল ইসলাম স্বপন জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো, বিপন্ন ভোঁদড় প্রজাতি সংরক্ষণ, চিত্রা নদীর দূষণরোধ, জলজ ও জীববৈচিত্র্য রক্ষা, শতাব্দী- প্রাচীন ভোঁদড় দিয়ে মাছ ধরার ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার, এসএম সুলতান আর্ট স্কুল নির্মাণে অনুমতি প্রস্তাব, ভোঁদড় পুনর্বাসন ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ, টেকসই কমিউনিটি উন্নয়ন, ইকো-ট্যুরিজম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই অনন্য ঐতিহ্যকে ‘ইউনিসেফ’ এর অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পথে এগিয়ে নেওয়া।
 

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

শেরপুর প্রতিনিধি
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক
সংগৃহীত ছবি

শেরপুরের শ্রীবরদী সীমান্তের চোরাপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির টহলদল শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকায় পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটক ব্যক্তিদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জলদাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকী গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জলদাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। এ ছাড়া আটকদের মধ্যে চারজন শিশু রয়েছে। 
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মানবপাচারকারী চক্র জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে শেরপুর সীমান্তের চোরাপথে তাদেরকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, মো. সাজু, মো. আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে তারা অবস্থান নেন। বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাদের ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে হারিয়াকোনা পাহাড়ের জঙ্গল থেকে তাদের আটক করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ৯ জনের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
 

কাগতিয়া দরবারে আশুরা মাহফিল

অনলাইন ডেস্ক
কাগতিয়া দরবারে আশুরা মাহফিল
কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিলে বক্তব্য দেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. জালাল আহমদ ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে শোহাদায়ে কারবালা স্মরণে ৭৪তম আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫ জুন) বৃহস্পতিবার বাদে জোহর চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

তিনি বলেন, মহররমের দশম দিন আশুরা নামে পরিচিত। এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক, নির্মম ও নির্দয় ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। প্রিয় নবী (দ.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-কে ফোরাত নদীর তীরে শহীদ করা হয়। এর মাধ্যমে প্রমাণিত হয়, যুগে যুগে যারাই আল্লাহ ও রসুল (দ.)-এর পথে থাকবেন তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবেন। কারবালার আদর্শ অর্জিত হয় ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

শ্যালিকাকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা জামাতার বিরুদ্ধে শ্বশুরের মামলা | কালের কণ্ঠ