• ই-পেপার

ভণ্ড কবিরাজের চিকিৎসায় ঝলসে গেল গৃহবধূর মুখমণ্ডল

আনভীর বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পাচ্ছে মানিকগঞ্জের সহস্রাধিক পরিবার

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আনভীর বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী পাচ্ছে মানিকগঞ্জের সহস্রাধিক পরিবার
ছবি: কালের কণ্ঠ

নদীভাঙনে বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করা পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফোটাতে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি গ্রুপ)। মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুরে পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদীতে ভাঙনকবলিতরা এ সহায়তা পাচ্ছে। 

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন তেঘরী এলাকায় পদ্মা নদীর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির। এ সময় অর্ধশতাধিক পরিবারের হাতে চাল, তেল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ১২০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দেওয়া হবে। 

সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির কালের কণ্ঠকে বলেন, আনভীর বসুন্ধরা (এবিজি) গ্রুপ সারা দেশে মানবিক কাজগুলো করে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে এই গ্রুপটি দেশের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। 

জিন্নাহ কবির বলেন, আমার নির্বাচনী এলাকা নদীভাঙন অঞ্চল। নদীভাঙনে শিকার হয়ে প্রতিবছর শত শত মানুষ গৃহহীন ও অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করে। বিষয়টি মানবিক—এই গ্রুপটিকে জানালে তারা আমাকে ভুক্তভোগীদের লিস্ট করতে বলে। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রাথমিকভাবে ১২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়। এর অংশ হিসেবে আজকে পাটুরিয়া ঘাটের পূর্ব পার্শ্ববর্তী পদ্মায় ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, দুই কেজি তেল, ডাল ও লবণ। পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।

খাদ্যসামগ্রী পাওয়া কয়েকজন বলেন, আমাদের ঘরবাড়ি অনেকটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই কষ্টের সময় এবিজি গ্রুপ খাদ্যসামগ্রী দিল। অসহায়ের সময় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হলো। আল্লাহর কাছে গ্রুপের মালিকের জন্য দোয়া করি। তিনি যেন এভাবে আমাদের মতো অসহায় ও দরিদ্র মানুষের পাশে সব সময় থাকেন। সৃষ্টিকর্তা তাকে সব সময় ভালো রাখুক।  

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবিতে প্রতিমন্ত্রী টুকু

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে

টাঙ্গাইল প্রতিনিধি
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে
ছবি : কালের কণ্ঠ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।’ তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম, নেতৃত্ব ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

শনিবার (২০ জুন) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্বও দিয়েছেন। স্বাধীনতার পর তিনি ব্যক্তিগত ক্ষমতার মোহে না পড়ে দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে দেশ দুর্ভিক্ষের সংকট কাটিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায় এবং কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।’

তিনি আরো বলেন, ‘শহীদ জিয়ার অবর্তমানে বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্যেও গণতন্ত্রের পক্ষে কাজ করে গেছেন। বিএনপিকে কেউ কখনো ফ্যাসিস্ট দল বলতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং বর্তমান উপাচার্যের সঙ্গে কাজ করে যাব।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

বিশেষ আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম এবং নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিপিএস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম, উপ-রেজিস্ট্রার শাহ আলম মিয়া, শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক নজমুল হক, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সেকশন অফিসার শহিদুল ইসলাম খান শাহিনসহ অনেকে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

জামায়াতের কাছে ভুল-শুদ্ধ শিখতে হবে না, তারেক রহমান সঠিক পথেই আছেন : প্রিন্স

অনলাইন ডেস্ক
জামায়াতের কাছে ভুল-শুদ্ধ শিখতে হবে না, তারেক রহমান সঠিক পথেই আছেন : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কাছে বিএনপিকে ভুল-শুদ্ধ জানতে বা শিখতে হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেমন সঠিক পথে ছিলেন, তেমনি তারেক রহমানও সঠিক পথেই আছেন এবং বিএনপি জনগণের স্বার্থে দায়িত্বশীল রাজনীতি করে যাচ্ছে।’

শনিবার (২০ জুন)  সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলী শাহ বাজারে উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন ফকিরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, যারা ফ্যাসিবাদের আমলে নীরব থেকেছে কিংবা গুপ্ত ছিল, তাদের মুখে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিপ্লব বা আগ্নেয়গিরি সৃষ্টির আহ্বান দেশ, জাতি ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বার্তা বহন করে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার যখন জনকল্যাণমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তখন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অজুহাত তুলে বিরোধী নেতাদের হুমকি-ধমকি তাদের দুরভিসন্ধিমূলক রাজনীতিরই বহিঃপ্রকাশ।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ভেসে আসা কোনো দল নয়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। এরপরও জামায়াত ও এনসিপির কিছু নেতা জনগণকে বিভ্রান্ত করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি দাবি করেন, বিএনপি কখনোই গণভোটের রায় বাস্তবায়ন করবে না—এমন কথা বলেনি। বরং গণভোট প্রসঙ্গে বিভিন্ন সময়ে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটি বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেন।

দেশবাসীর উদ্দেশে প্রিন্স বলেন, বিরোধী দলের কিছু নেতার দুরভিসন্ধিমূলক রাজনীতি সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে এবং গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে।

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আলিফ নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২২) জুন সকাল সাড়ে ৭টার সময় মুকসুদপুর পৌরসভার লখাইচর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আলিফ (২) লখাইরচর গ্রামের লাবু শেখের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে দুই বছর বয়সী শিশু আলিফ ঘর থেকে বের হয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ভণ্ড কবিরাজের চিকিৎসায় ঝলসে গেল গৃহবধূর মুখমণ্ডল | কালের কণ্ঠ