• ই-পেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম‌দিনে বর্ণিল সাজে বানারীপাড়া

টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান করে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় চাইনিজ কুড়াল, দেশীয় রাম দা, লোহার পাইপ ও চাকুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১২২ পিস ইয়াবাসহ একজন ও মাদক সেবনের দায়ে ৯ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তার ১৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।’

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
সংগৃহীত ছবি

নোয়াখালীর চাটখিলে কানাডা প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

এ ঘটনায় উধাও নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও দাবি করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী নিশাত আক্তারের স্বামী কানাডায় থাকেন। স্বামী বিদেশে থাকায় তিনি তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আরো জানায়, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট, ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন তার মা। 

পরিবারের দাবি, ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের একটি যৌথ হলফনামা পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।

এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম মো. রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ‘অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

মুন্সীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ইছামতি নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ইছামতি নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখে বিষয়টি সিরাজদিখান থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। তিনি বলেন, ‘চার দিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখে এখানে এসে মরদেহটি শনাক্ত করি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আগে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়নি।’

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে উপ-পরিদর্শক মো. সেলিম তদন্ত করছেন।

সাদাপাথরে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

মাল্টিমিডিয়া রিপোর্টার, সিলেট
সাদাপাথরে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা সেটি উদ্ধার করে কূলে নিয়ে আসেন। পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন সুব্রত সাহা বিকাশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসে এ দুর্ঘটনার শিকার হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম‌দিনে বর্ণিল সাজে বানারীপাড়া | কালের কণ্ঠ