• ই-পেপার

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রেনচালক মো. শাহজাহানকে (৫৪) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর তল্লাশি চালায় র‌্যাব। শুরুতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির একপর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় চালককে আটক করা হয়।

র‌্যাব-৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক
সংগৃহীত ছবি

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ময়মনসিংহের নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে বৃহস্পতিবার থেকে বেহাল সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর এ ঘটনাটি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর। গতকাল বুধবার তিনি নিজের ফেইসবুক আইডিতে ওই সড়কের ছবিসহ নিজের বক্তব্য তুলে ধরে জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন। এ অবস্থায় তাৎক্ষণিক ভাবে সওজ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পরদিনই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ওই বেহাল সড়কটিতে এসে কাজ শুরু করেন।

vv

খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় চার বছর আগে দুইটি প্যাকেজে মোট ২৫৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪২ কিলোমিটার সড়কটি কাজ করা অবস্থাতেই তাহের ব্রাদার্স নামক ঠিকাদারের অবহেলায় থমকে যায়। এর মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়া থাকায় চলাচলে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে খানাখন্দে ভরপুর হয়ে আছে সড়কটি। ফলে বিক্ষুব্ধ লোকজন সড়কটি সংস্কারে চেষ্টা তদবির চালিয়েও কোনো কিনারা পাচ্ছিলেন না। আর এ ঘটনাটি বিভিন্ন ফেইসবুক আইডিতে ব্যাপক প্রচার হলে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে এলে তিনি অতিদ্রুত পদক্ষেপ নেন। এলাকার লোকজন জানান, এই সড়ক ছিল গলার কাঁটা। প্রতিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে অবশেষে স্বস্তি এসেছে। 
 

ফরিদপুরের চরভদ্রাসন

মাদক সেবনের অভিযোগে ২ যুবকের মাথা ন্যাড়া করল এলাকাবাসী

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
মাদক সেবনের অভিযোগে ২ যুবকের মাথা ন্যাড়া করল এলাকাবাসী
সংগৃহীত ছবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুরে মাদক সেবনের অভিযোগে গ্রাম পুলিশসহ দুই যুবকের মাথার চুল কেটে দিয়েছেন এলাকাবাসী। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুই যুবক হলেন– চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সালেপুর পশ্চিম গ্রামের গ্রাম পুলিশ মো. লালন খান (২৬) ও একই গ্রামের বাসিন্দা শেখ রিয়াজুল (২২)।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চর হরিরামপুর ইউনিয়নের আব্দুল হাই খানের হাটের একটি দোকানে বিএনপি নেতা মঞ্জুরুল হক ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোকা মৃধার মাঝখানে গ্রাম পুলিশ লালন খান বসে আছেন। এ সময় লালন খানের হাতে দুটি সিগারেট ছিল। পরে মোবাইলে ভিডিও হচ্ছে দেখে তিনি সিগারেট ফেলে দেন। ওই সময় বিএনপি নেতা মঞ্জুরুল গ্রাম পুলিশকে প্রশ্ন করেন, গাঁজা-ইয়াবা খাস কেন? কই থেকে কিনিস? তোকে শেল্টার দেয় কে? এসব প্রশ্নের কিছু উত্তর নিচু গলায় গ্রাম পুলিশ লালনকে দিতে দেখা যায়। 

ভাইরাল হওয়া অন্য ভিডিওতে দেখা যায়, গ্রাম পুলিশ লালন ও যুবক শেখ রিয়াজুলকে বসিয়ে একটি ট্রিমার দিয়ে লালনের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয় এবং রিয়াজুলের কপাল থেকে মাথার উপরের অংশ পর্যন্ত চুল কেটে ন্যাড়া করা হয়। 

এ বিষয়ে চর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খান বলেন, ‘এলাকার ছেলেরা গ্রাম পুলিশ লালনকে গাঁজা সেবনরত অবস্থায় ধরে বাজারে নিয়ে আসে। সেখানে আমি উপস্থিত থাকায় তাকে শাসিয়েছি। তবে চুল যখন কাটা হয় তখন আমি উপস্থিত ছিলাম না।’

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই ভিডিও দুটি আমি দেখেছি। কারো বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেই তাকে হেনস্তা করার অধিকার কারো নেই। এটা যারাই করেছেন তারা অন্যায় করেছেন।’

তিনি বলেন, ‘এ ব্যাপারটি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 

মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে তারা। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নেয় বিএসএফ। 

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গেট খুলে তিনজনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নেয় বিএসএফ।’

প্রসঙ্গত, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ তিন দফায় ২০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
 

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার | কালের কণ্ঠ