• ই-পেপার

পোকা দমনে আলোক ফাঁদ

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ছিলেন। 

কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ওসি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার ভিডিও ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে আটক করেছি।
 

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুনভাবে ঢেলে সাজাবো এবং ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে। সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি জানান, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার যাত্রা পুনরায় চালু করা হবে। অতীতের অশ্লীল যাত্রার পরিবর্তে জীবনমুখী সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হবে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে অডিটরিয়ামের পাশে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অডিটরিয়ামের পাশে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামের রান্নাঘরের পাশ থেকে রুমন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, বাস্তবায়ন করে’

ঝালকাঠি প্রতিনিধি
‘বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, বাস্তবায়ন করে’

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন। 

শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ড. এসএম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।
 
তিনি আরো বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়নকেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছে, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। যাতে মানুষ দিন রাত নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়। 

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিত ইবনে আকবর, খুলনা মেট্রপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ। ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পোকা দমনে আলোক ফাঁদ | কালের কণ্ঠ