• ই-পেপার

থানায় ফোন করলে ভোগ্যপণ্য বাসায় পৌঁছে দেবে পুলিশ

বাগমারায় ৮ দিন ধরে নিখোঁজ বাক প্রতিবন্ধী নারী

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় ৮ দিন ধরে নিখোঁজ বাক প্রতিবন্ধী নারী
সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারা থেকে এক বাক প্রতিবন্ধী নারী ৮ দিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 নিখোঁজ নারী উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের জাফর আলীর স্ত্রী শরিফা বিবি।


জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে আটটার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার সন্ধানের জন্য আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও তার কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। 

নিখোঁজের ভাই নিলতাজ বলেন, ‘কোনো ব্যক্তি যদি সন্ধান পায় আমার নম্বরে (০১৭৩৯৪১১৯০৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। 

পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

পিরোজপুর প্রতিনিধি
পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর
সংগৃহীত ছবি

প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (২৬ জুন) পিরোজপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি বলেন, ‘প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি আরো যত্নশীল হতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে— সেদিকে নজর রাখতে হবে।’

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় প্রমুখ।

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ওসি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার ভিডিও ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে আটক করেছি।’
 

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুনভাবে ঢেলে সাজাবো এবং ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে। সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি জানান, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার যাত্রা পুনরায় চালু করা হবে। অতীতের অশ্লীল যাত্রার পরিবর্তে জীবনমুখী সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হবে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

থানায় ফোন করলে ভোগ্যপণ্য বাসায় পৌঁছে দেবে পুলিশ | কালের কণ্ঠ