• ই-পেপার

পর্যটন মহাপরিকল্পনা ঝুলে আছে ৪ বছর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

অনলাইন ডেস্ক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যও বাড়ছে প্রতিনিয়ত। ব্যবসায়িক লেনদেন ও প্রবাসী আয় দেশে আসায় তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বেড়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো-

মুদ্রার নাম           ক্রয় (টাকা)        বিক্রয় (টাকা)
ইউএস ডলার         ১২২.২০          ১২৩.২০
ইউরোপীয় ইউরো    ১৪০.৩৬        ১৪৫.২৩
ব্রিটেনের পাউন্ড       ১৬২.৬৫        ১৬৭.৭২
জাপানি ইয়েন          ০.৭৬             ০.৭৮
সিঙ্গাপুর ডলার        ৯৫.১৯           ৯৬.৭৬
আমিরাতি দিরহাম    ৩৩.২৬           ৩৩.৫৫
অস্ট্রেলিয়ান ডলার    ৮৬.৮৫           ৮৮.৮৫
সুইস ফ্রাঁ               ১৫৩.৯৮         ১৫৮.১১
সৌদি রিয়েল         ৩২.৫৪            ৩২.৮৫
চাইনিজ ইউয়ান      ১৭.৯৬             ১৮.৩৩
ইন্ডিয়ান রুপি        ১.২৮                 ১.৩০

উল্লেখ্য, যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
 
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
আজও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবি

আজও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ, চেয়ারম্যানের পদত্যাগ দাবি

 

এর আগে, সবশেষ গত ২৫ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এদিকে সোনার দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
 

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে আজ মঙ্গলবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। গত ২৫ মে দাম বাড়ানোর পর ওই দিন সকাল ১০টা থেকে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

আরো পড়ুন
ঢাকায় থাকবে গরমে দাপট, বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকায় থাকবে গরমে দাপট, বৃষ্টির সম্ভাবনা নেই

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশে সোনা ২২ ক্যারেটের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতিভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতিভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

সোমবার (১ জুন) রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। যার পদত্যাগ চেয়ে দিনভর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছে ব্যাংকটির গ্রাহকরা।

জানা গেছে, রাত সাড়ে ১০টায় পর্ষদের পাঁচ সদস্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্বপালন করবেন আলতাফ হোসাইন।

এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ও স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহবকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই অনলাইন সভার আয়োজন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চাপ কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া হয়নি। তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইন সভা আয়োজন করেছে। 

ব্যাংকিং সময়ের বাহিরে রাতে সভায় আয়োজন করা যায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, স্ব শরীরে হলে ব্যাংকিং সময়ের মধ্যে সভা আয়োজন করতে হতো। যেহেতু অনলাইনে হয়েছে তাতে কোনো সমস্যা নেই।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের উদ্দেশে পরিচালনা পর্ষদের সভা ডেকেছিল ব্যাংকটি। তবে গ্রাহকদের আন্দোলনের কারণে সশরীর সেই সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। 

জানা গেছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। আজ ব্যাংকটির নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পর্ষদ সভা অনুষ্ঠানের কথা ছিল।

জানা যায়, ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুরশীদ আলম পদত্যাগে বাধ্য হন। তাঁর নিয়োগের পর থেকে ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত রাজনৈতিক একটি পক্ষ এই নিয়োগের বিরোধিতা শুরু করে নানা ব্যানারে। এমনকি এই নিয়োগের বিরুদ্ধে ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে। সেই ধারাবাহিকতায় আজ ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়।

পর্যটন মহাপরিকল্পনা ঝুলে আছে ৪ বছর | কালের কণ্ঠ