• ই-পেপার

আংকটাডের প্রতিবেদন

ধনীদের চেয়ে দরিদ্রদের ক্ষতি তিন গুণ বেশি

  • ♦ বাংলাদেশসহ তিন দেশের ক্ষতি ২ হাজার কোটি ডলার
  • ♦ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ ও ভারত
  • ♦ সমুদ্রের উচ্চতা বাড়ায় দক্ষিণ এশিয়ায় ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে

রপ্তানি বৃদ্ধিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলা বুথ ভাড়া মওকুফ : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রপ্তানি বৃদ্ধিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেলা বুথ ভাড়া মওকুফ : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। বিশ্ববাজারে পণ্য পরিচিতি ও রপ্তানি বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মেলায় তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আর্থিক সীমাবদ্ধতার কারণে মেলায় অংশ নিতে পারেন না।’ সে কারণেই সরকার বুথ ভাড়া মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়িক পরিবেশ সহজ করার ওপর জোর দিয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এর মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি।

এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান বক্তব্য দেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠানের শুরুতেই বাণিজ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে ইপিবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
সোনার গয়না। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি এবং এর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে আসার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ফেডের নীতি-নির্ধারণী বৈঠককে কেন্দ্র করে মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় মূল্যবান ধাতুর বাজারে এই ইতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্স

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯ দশমিক ০৩ ডলারে দাঁড়ায়। পাশাপাশি আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০ দশমিক ৮০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ থাকায় মূল্যবান ধাতুগুলো সপ্তাহের শুরুতেই ভালো অবস্থানে রয়েছে। জ্বালানি তেলের দাম কমেছে এবং মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ড উভয়ই নমনীয় অবস্থায় হয়েছে।’

জ্বালানি তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ায়, ফলে দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার ক্ষেত্র তৈরি হয়। যদিও সোনাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়, তবে এর কোনো বাড়তি আয় না থাকায় সুদের হার বেশি থাকলে এই মূল্যবান ধাতুটি চাপের মুখে পড়ে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১৫ ডলার, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩১ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৮৪ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্যাস অনুসন্ধানে দুইটি রিগ কেনার উদ্যোগ

বাসস
গ্যাস অনুসন্ধানে দুইটি রিগ কেনার উদ্যোগ

গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য দুটি রিগ কেনার প্রক্রিয়া চলছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, ‘দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার একটি প্রস্তাব আমরা চূড়ান্ত করেছি।’

তিনি বলেন, বর্তমানে বাপেক্সের পাঁচটি রিগ রয়েছে- বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১।

তিনি আরো বলেন, প্রস্তাবিত দুটি রিগ কেনা হলে মোট রিগের সংখ্যা সাতটিতে উন্নীত হবে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, ২ হাজার হর্সপাওয়ারের একটি রিগ কেনার জন্য মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন আরেকটি রিগ সংগ্রহের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

এদিকে, বাপেক্সের সাফল্যের ধারাবাহিকতাকে বিবেচনায় নিয়ে সরকারি মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা এবং দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্স উন্নয়ন কূপ, ওয়ার্কওভারসহ বিভিন্ন ধরনের কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া দেশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে রাষ্ট্রায়ত্ত অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটির একটি মূল্যায়নসহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। গ্যাসের সন্ধান মিললে পরবর্তী সময়ে কূপগুলোর পরীক্ষণ ও কূপ সম্পন্নকরণের কাজ করা হবে।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

অনলাইন ডেস্ক
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
ছবি : রয়টার্স

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। এর অংশ হিসেবে এ মাসে দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসেবে প্রায় ১ টাকা বেড়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত মাসে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। সেখানে বর্তমানে ডলারের সর্বোচ্চ দাম ১২৩ টাকা ৮২ পয়সা।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (২৩ জুলাই ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ৮২ পয়সা
ইউরো : ১৪০ টাকা ৭১ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা ৮৭ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ৮০ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ৩৯ পয়সা
চাইনিজ ইয়েন : ১৮ টাকা ২৮ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৮৭ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১৪ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৮৬ পয়সা
কাতারি রিয়াল : ৩৩ টাকা ৯৯ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ১১ পয়সা
আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৩ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। তবে আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত কয়েক দিনে ডলারের দাম কিছুটা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, চলতি মাসের শুরুতে ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সা থাকলেও সেটি ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক।

সর্বশেষ সংবাদ
ধনীদের চেয়ে দরিদ্রদের ক্ষতি তিন গুণ বেশি | কালের কণ্ঠ