• ই-পেপার

দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
সংগৃহীত ছবি

ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের লড়াই হবে সব অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আজ শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি ভোট দিলেও একটি ভোটার (গণভোট) মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন জামায়াত আমির। তিনি বলেন, ‘অথচ কোনোটিই অগুরুত্বপূর্ণ নয়।’

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করল। ফলে কোনো পরিবর্তন আসল না। 

সরকার ইতোমধ্যেই সব মৌলিকবিষয়কে অগ্রাহ্য করেছে বলে দাবি জামায়াত আমিরের। তিনি বলেন, তারা (সরকার) স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। ফলে যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেসব আগের জায়গায় থেকে গেছে। 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকব না। সেই অধিকার আদায়ে আমাদের লড়াই চলবে।

সীমান্ত হত্যা ও পুশইনের ব্যাপারে জামায়াত আমির বলেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারব। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি দল কিংবা বিরোধীদল ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

অনলাইন ডেস্ক
‘বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং উন্নয়ন প্রকল্পগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে।

তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর চলাকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তা প্রকল্পসহ বড় অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক প্রতিযোগিতা চলছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ আলোচনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসছে। কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি খাতে অগ্রগতি হচ্ছে বলেও তিনি দাবি করেন।

পোস্টে তিনি বাংলাদেশে কর্মরত প্রবাসীদের বিষয়েও কথা বলেন। তিনি দাবি করেন, বিভিন্ন দেশে প্রবাসীদের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু ক্ষেত্রে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি হয়েছে।

তিনি আরো বলেন, দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে নানা ধরনের প্রচার ও গুজব রয়েছে, যা বাস্তবতার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়।

জামায়াত আমির

আশুরার মূল শিক্ষা—অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো

অনলাইন ডেস্ক
আশুরার মূল শিক্ষা—অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো
ফাইল ছবি

অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো আশুরার মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কখনো মাথা নত না করাই এই দিনের বার্তা।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, আজ পবিত্র আশুরা। মানব ইতিহাসের এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী এই পবিত্র দিন। তবে আশুরা শুধু হযরত হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদতের কারণেই মহিমান্বিত নয়; বরং এটি মানবজাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় একটি দিন।

জামায়াত আমির বলেন, আশুরার মূল শিক্ষা হলো—অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত না করাই এ দিনের অন্যতম বার্তা।

মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দান করুন এবং আমাদের প্রিয় জাতিকে মাথা তুলে দাঁড়ানোর শক্তি ও সাহস দান করুন, বলেন ডা. শফিকুর রহমান।

টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার অপরিহার্য : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার অপরিহার্য : জামায়াত আমির

বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে পড়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য সব মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও, নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। দেশের আইন-শৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধীদল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

দেশের সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে।

দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির | কালের কণ্ঠ