• ই-পেপার

মোস্তফা ফিরোজের বিশ্লেষণ

বাংলাদেশে কি দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে?

বাংলাদেশে কি দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে?
সংগৃহীত ছবি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণপন্থী শক্তির সম্ভাব্য উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘকালীন ‘ফ্যাসিবাদী’ শাসনের ফলেই এমন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে দক্ষিণপন্থী এবং ধর্মভিত্তিক দলগুলো ধীরে ধীরে জনমত পাচ্ছে।

সাংবাদিক মোস্তফা ফিরোজ এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বলেন, ‘মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট যে তিনি বর্তমান পরিস্থিতিকে অ্যালার্মিং বা উদ্বেগজনক মনে করছেন। তিনি চান বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে নারীর ক্ষমতায়ন ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।’

মোস্তফা ফিরোজ আরো বলেন, ‘সাক্ষাৎকারে মির্জা ফখরুল দাবি করেছেন, যদি এমন রাজনৈতিক শক্তির উত্থান ঘটে; যারা নারী অধিকার মানে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, তাহলে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে পড়বে। আর এই পরিস্থিতির জন্য তিনি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। কারণ বিরোধী দল দমন করে দীর্ঘ মেয়াদি শাসনের চেষ্টাই এমন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।’

ফিরোজ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ থেকে সতর্কতা এসেছে যে বিএনপি কিংবা অন্য সেন্ট্রিস্ট দলগুলোকে ধ্বংস করে দিলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যার সুযোগ নেবে উগ্র দক্ষিণপন্থীরা। বাস্তবেও তাই হচ্ছে—গণতন্ত্র ও দুর্নীতির নাম এক করে দেখা হচ্ছে। মানুষ আর গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। তারা মনে করে গণতান্ত্রিক রাজনীতি মানে হচ্ছে লুটপাট, দুর্নীতি। তারা আওয়ামী লীগকে যেভাবে দেখছে বিএনপিকেও সেভাবে দেখার চেষ্টা করছে। এবং জনগণের একাংশ এখন তথাকথিত ‘সৎ শাসক’ বা ধর্মীয় নেতৃত্বকেই বিকল্প হিসেবে ভাবছে।

তিনি বলেন, ‘এই ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এমনও দল আছে যারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বাসই করে না। তারা এমন এক শাসনব্যবস্থার স্বপ্ন দেখে যা বাংলাদেশের সংবিধান বা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তারা মূলত ইসলামী শাসনে বিশ্বাস করে। যেই শাসনের কোনো গণতন্ত্রের কোনো স্কোপ নেই। এই পরিস্থিতি চালু থাকলে দেশের মানবাধিকার, গণতন্ত্র এবং নারীর স্বাধীনতা নিয়ে ভবিষ্যতে গুরুতর সংকট তৈরি হতে পারে।'

মোস্তফা ফিরোজ মনে করেন, এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আস্তে আস্তে ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটবে। জনগণ মনে করবে আওয়ামী লীগ-বিএনপি গণতন্ত্রের নামে লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে। সুতরাং আমরা সৎ মানুষের শাসন চাই, ধর্মীয় শাসন চাই। এইভাবে কিন্তু তারা বিএনপির বিপক্ষে চলে যেতে পারে। তাই যদি ঘটে তাহলে শেষ পর্যন্ত ওই দক্ষিণপন্থীদের যে জোট তাদের উত্থান ঘটবে এবং বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং নারীর স্বাধীনতা অনেক বিষয় নিয়ে এই অশান্তি শুরু হবে। যেটা সামাল দেওয়াটা কঠিন হবে।

মধ্যবিত্ত প্রশ্ন জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি : মাহফুজ আলম

মধ্যবিত্ত প্রশ্ন জুলাইপন্থীরা মোকাবেলা করতে পারেনি : মাহফুজ আলম

শিগগিরই জামায়াতের পতন হবে, ঘণ্টা বেজে গেছে

শিগগিরই জামায়াতের পতন হবে, ঘণ্টা বেজে গেছে

রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি

ব্রাজিল সমর্থক রুবেলের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি

বাংলাদেশে কি দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে? | কালের কণ্ঠ