• ই-পেপার

গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে যুবক আটক

গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে যুবক আটক
সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীদের ছবি গোপনে তোলার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটকের পর ওই যুবককে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকের পরে তার মোবাইলে প্রমাণ খুঁজতে গেলে তিনি মোবাইলটি ভেঙে ফেলেন। পরে তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন। এ সময় তার কাছে মাদকদ্রব্যও পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার শিকার ওই নারী শিক্ষার্থী বলেন, ‘জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাইয়া আমাদের জানান, ওই ব্যক্তি সম্ভবত ছবি তুলছে। পরে আমরা তার কাছে ফোন দেখতে চাইলে সেখানে আমিসহ একই স্থানে তোলা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে আসার পর সে মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করে। তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। মোবাইলটি ভেঙে ফেলায় আমরা আলামত যাচাই করতে পারিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’ অনুষ্ঠিত

দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’ অনুষ্ঠিত

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে : শিক্ষামন্ত্রী

বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে : শিক্ষামন্ত্রী

গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে বাকৃবিতে যুবক আটক | কালের কণ্ঠ