• ই-পেপার

দোয়া

তালবিয়াহ; যা হজ উমরায় পঠিতব্য

তালবিয়াহ; যা হজ উমরায় পঠিতব্য


لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ، لاَشَرِيكَ لَكَ لَبَّيكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَشَرِيكَ لَكَ

উচ্চারণ:  লাব্বাইকাল্লাম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা অননি'মাতা লাকা অলমুল্‌ক, লা শারীকা লাক।

অর্থ: আমি হাজীর, হে আল্লাহ! আমি তোমার নিকট হাজির, তোমার কোনো শরীক নেই। আমি তোমার নিকট হাজির। নিশ্চয় সমস্ত প্রশংসা, সম্পদ ও রাজত্ব তোমার জন্য, তোমার কোনো অংশী নেই।

তালবিয়ার তাৎপর্য

আনুগত্যের ঘোষণা: আল্লাহর আহ্বানে বান্দার সাড়া—“আমি হাজির, হে আল্লাহ।”

তাওহিদের ঘোষণা: আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদার নেই—এ কথা পুনঃপুন ঘোষণা।

শুকরিয়া ও কৃতজ্ঞতা: সমস্ত নেয়ামত, অনুগ্রহ ও রাজত্ব শুধু আল্লাহর—এ ঘোষণা।

আত্মসমর্পণ: হজযাত্রী যেন বলছে—“আমি দুনিয়ার সব কিছু ছেড়ে শুধু আপনারই দরবারে হাজির।”

তালবিয়াহ শুধু একটি দোয়া নয়; বরং এটি মুমিনের আত্মার গভীর থেকে উচ্চারিত আনুগত্যের প্রতিধ্বনি। হজ ও উমরাহতে প্রতিটি কণ্ঠ যখন একসাথে এই তালবিয়াহ পাঠ করে, তখন তা এক অনন্য তাওহিদের মহাস্লোগানে পরিণত হয়।

ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা

ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা

আজকের নামাজের সময়সূচি, ১৫ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি, ১৫ জুন ২০২৬

বিশ্বখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ড. উমর চাপড়ার ইন্তেকাল

বিশ্বখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ড. উমর চাপড়ার ইন্তেকাল

ওয়াকফকৃত ঈদগাহে খেলাধুলা করা কি জায়েজ?

ওয়াকফকৃত ঈদগাহে খেলাধুলা করা কি জায়েজ?