নববর্ষে চাই যে দূরে বেড়াতে

মিছে কেন থাকব বসে ডেরাতে!

পারব ঠিকই রাগ-বিদ্বেষ এড়াতে

অভিমানী বন্ধুকে চাই ফেরাতে

নিজ কর্মে থাকব সকল সেরাতে।

দেশ রক্ষার জন্য শিখব ক্যারাটে।