মুড়কি মোয়া খাজা গজা

কিনব খাব, করব মজা।

দেখব পুতুলনাচের খেলা

সকাল কিংবা দুপুরবেলা,

দল বেঁধে সব হেসে হেসে

ঘুরব মেলা ভালোবেসে।

চড়ব শখের নাগরদোলা

খাব ঠাণ্ডা বরফগোলা,

রসে ভরা জিলাপি আর

মণ্ডা মিঠাই আমের আচার।

বোনের জন্য ঝলমলে দুল

কিনব শখের মাটির পুতুল,

রংবাহারি কাচের চুড়ি

ভাইয়ের জন্য নাটাই ঘুড়ি।

খুশির ঝিলিক থাকুক মুখে

সুখের পরশ ছড়াক বুকে।

আজ বছরের পয়লা দিন

মনটা নাচে তা ধিন ধিন।