শুকনো পাতা উড়ছে হাওয়ায়

আসছে রে কে পাচ্ছি টের

প্রকৃতিতে বসবে এবার

মজার আসর বৈশাখের।

বটতলাতে জমবে মেলা

বসবে হরেক দোকানপাট

কোলাহলে ভরবে মেলা

মেলা তো নয়, খুশির হাট।

বৈশাখ এসে তপ্ত রোদের

যত্ন করে খুলছে খাপ

দস্যি ছেলে গা জুড়াতে

পুকুরে দেয় সাঁতার ঝাঁপ।

বৈশাখ দিল রোদের আদর

ফোটে কৃষ্ণচূড়ার ফুল

বৃষ্টিফোঁটায় সিক্ত হতে

বৃক্ষ লতা হয় আকুল।

হঠাৎ মেঘের আনাগোনা

কালবৈশাখী পাঠায় খাম

এক নিমেষে এলোমেলো

পরিপাটি দৃশ্য ধাম।