• ই-পেপার

চলচ্চিত্র

খেয়া ঘাটের মাঝি

অন্তর্জাল

ইসাকাপাটনম

ইসাকাপাটনম
‘ইসাকাপাটনম’ সিরিজের পোস্টার

অ্যামাজন প্রাইম ভিডিওতে গতকাল এসেছে তেলুগু অ্যাকশন থ্রিলার সিরিজটি। নব্বইয়ের দশকের কাল্পনিক বন্দরনগরী ইসাকাপাটনমকে পটভূমি করে নির্মিত সাত পর্বের সিরিজটি। তিনজন মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যাদের জীবন একসময় একই বিন্দুতে এসে মিলিত হয়। তাদের লক্ষ্য শহরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাইডু কে পরাস্ত করা।

টিভি হাইলাইটস

চব্বিশে পা-জন্মদিনে এনটিভির আয়োজন

চব্বিশে পা-জন্মদিনে এনটিভির আয়োজন
‘আনন্দ আড্ডা’য় মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান

২৩ পেরিয়ে আজ ২৪ বছরে পা রেখেছে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। সকাল ৬টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪। সকাল ৮টায় সরাসরি গানের অনুষ্ঠান জন্মদিনে গানে গানে এনটিভি। উপস্থাপনা নাহিদা আফরোজ সুমী। গাইবেন কণ্ঠশিল্পী লুইপা ও সাব্বির। সকাল ১০টা ১৫ মিনিটে অর্জনে অগ্রগতিতে এনটিভি। দুপুর ১২টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন আজ আমাদের আনন্দের দিন। দুপুর ১টা ২০ মিনিটে  ইসলামী অনুষ্ঠান আনন্দ আলোয়। দুপুর ২টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠান গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ। উপস্থাপনায় মাহমুদুর রহমান মান্না।  অংশ নেবেন গীতি আরা নাসরিন, মাহমুদুর রহমান, আবদুল হাই শিকদার, শাহীদুজ্জামান সেলিম ও আশরাফ কায়সার। বিকেল ৫টা ২৫ মিনিটে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ  অনুষ্ঠান সোনালী সন্ধ্যা। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, অভিনেত্রী পূজা চেরী, তমা মির্জা।  রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ আনন্দ আড্ডা। উপস্থাপনায় মৌসুমী মৌ। অনুষ্ঠানে অতিথি হয়েছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে  আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান গান হোক উৎসব আয়োজনে। উপস্থাপনায় ফেরদৌস বাপ্পী।

আমেরিকায় স্টেডিয়াম কিনেছেন শাহরুখ

আমেরিকায় স্টেডিয়াম কিনেছেন শাহরুখ
শাহরুখ খান

চলচ্চিত্রের পাশাপাশি খেলাধুলার প্রতিও ভীষণ দুর্বল শাহরুখ খান। ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স-এর অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের [এমএলসি] প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টেডিয়ামটি।

 

অল্প কথায়

শিল্পী সমিতির নির্বাচন আজ

শিল্পী সমিতির নির্বাচন আজ

আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন [বিএফডিসি] প্রাঙ্গণে সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই এফডিসিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নানা প্রতিশ্রুতিতে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন। বুধবার (১ জুলাই) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এদিন পৃথকভাবে নিজেদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান আয়োজন করে প্রতিদ্বন্দ্বী দুই পরিষদ। দুপুরে বিএফডিসিতে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ। রাতে একটি ক্লাবে প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেন আরমান-মুক্তি পরিষদ। দুই প্যানেলই সাধারণ শিল্পীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।