■ তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন দর্শক। ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।
■ ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি উল্লেখযোগ্যভাবে আয় করতে পারেনি। ফলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ছবিটি।
■ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে অজয় দেবগণের আসন্ন ছবি ‘চৌহান’। টিজার প্রকাশের পর থেকে নানা সমালোচনার জন্ম দিচ্ছে ছবিটি। প্রথমে কাশ্মীরের সংঘাতের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন ওঠে। এবার ছবির একটি সংলাপ ও শিরোনামকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছে ভারতের ক্ষত্রিয় পরিষদ।



