শুক্রবার হইচইতে এসেছে নির্ঝর মিত্রের অ্যাকশন-থ্রিলার-রিভেঞ্জ ওয়েব সিরিজটি। এই গল্প শুরু হয় উত্তরবঙ্গের একটি বিয়ের অনুষ্ঠানে। সশস্ত্র হামলাকারীরা হানা দিলে প্রভাবশালী সরকার পরিবারের সব পুরুষ সদস্যকে পরিকল্পিত ও নিখুঁতভাবে হত্যা করে। বেঁচে থাকে চার নারী—মীরা, সাবিত্রী, ঝুমা ও পলি। প্রাথমিকভাবে একটি মর্মান্তিক ট্র্যাজেডি বলে মনে হলেও ধীরে ধীরে এর পেছনে লুকিয়ে থাকা গভীর ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হতে থাকে। অভিনয়ে মিমি চক্রবর্তী, বৈশাখী মার্জিত, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শাহ প্রমুখ।
এবার ইউরোপে জেমসের সংগীত সফর
অন্তর্জাল
কুইনস

চলচ্চিত্র
আঞ্জুমান

অভিনয়ে সালমান শাহ, শাবনাজ, হুমায়ুন ফরীদি। পরিচালক হাফিজ উদ্দিন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : নয়ন ও আঞ্জুমান কাজিন। একসঙ্গেই বেড়ে ওঠে ওরা। আঞ্জুমানের বাবাকে কৌশলে মেরে ফেলে বাসার কেয়ারটেকার। নয়নকে মারার জন্য এক মাতালের হাতে দেওয়া হয়, মাতাল তাকে নিজের সন্তান করে নেয়। আঞ্জুমান এখন নিজের বাসারই কাজের মেয়ে। নয়ন বড় হয়ে আঞ্জুমানকে উদ্ধার করে।
টিভি হাইলাইটস
চীনা ইভি কি গুপ্তচর?

আধুনিক বৈদ্যুতিক গাড়িগুলো ইউরোপে বেশ জনপ্রিয়। ক্যামেরা, সেন্সর, সফটওয়্যার এবং অবিরাম সংযোগব্যবস্থার কারণে দিন দিন এর কদর বাড়ছে। অভিযোগ উঠেছে, চীনের তৈরি এসব বৈদ্যুতিক গাড়ি ইউরোপে গুপ্তচরবৃত্তি করে চলেছে। এ নিয়ে ডয়চে ভেলের আজকের আয়োজন ‘আর চায়নিজ ইভিজ স্পাইং ইন ইউরোপ?’, দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে।
টিভি হাইলাইটস
শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ

জিটিভিতে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। ইকবাল খন্দকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমানরা। আজকের পর্বের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। জীবনের নানা অজানা কথা শেয়ার করেছেন তিনি।
