• ই-পেপার

মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে কসবা-মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি রেলওয়ে পুলিশ। মো. রাকিব নামে স্থানীয় এক যুবক জানান, রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই ব্যক্তি কিভাবে ট্রেন থেকে পড়ে যান সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, রাত ৯টার দিকে বিরতিহীন আন্ত নগর সোনার বাংলা ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

‘চুয়েট শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘চুয়েট শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন’

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি সাশ্রয়ী ব্যয়ে তৈরি একটি সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের শিক্ষার্থী। চুয়েট এমন একটি প্রতিষ্ঠান, যেখানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে ভূমিসেবার বেশির ভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ভূমি অ্যাপ-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

কিশোর নির্যাতন, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
কিশোর নির্যাতন, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভারে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও গ্যারেজে লুটপাটের অভিযোগে দায়ের করা দুই মামলার প্রধান আসামি বহিষ্কৃত থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১২ জুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামিরের সশস্ত্র সহযোগীরা মাদক কারবারি শামীম রেজার গ্যারেজে হামলা চালান। এতে ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা হয়। এর আগে গত ২ জুন রিপন ঋষি নামে এক কিশোরকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালান মাহাবুব হোসেন সামির ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় আরেকটি মামলা হলে থানা ছাত্রদলের কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি দেওয়া হয়। সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মাহাবুব হোসেন সামিরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কর্মচারীর প্রতারণায় ১২ এইচএসসি শিক্ষার্থী পরীক্ষাবঞ্চিত

বগুড়া অফিস ও ময়মনসিংহ প্রতিনিধি
কর্মচারীর প্রতারণায় ১২ এইচএসসি শিক্ষার্থী পরীক্ষাবঞ্চিত

কলেজের কম্পিউটার অপারেটরের প্রতারণায় প্রবেশপত্র পায়নি বগুড়ার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী। একই ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রীর ক্ষেত্রে। কলেজের একজন পিয়নের প্রতারণার কারণে তাঁদের এই ভাগ্য বরণ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ছাত্রী।

গতকাল বৃহস্পতিবার সকালে পরীক্ষায় অংশ নিতে না পারায় কলেজের সামনে অবস্থান নেন বগুড়ার কলেজটির শিক্ষার্থী ও অভিভাবকরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন।

এদিকে নান্দাইলের ভুক্তভোগী মনি ও মুক্তা জানান, তাঁরা দুজন এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাঁদের ফরম পূরণের সুযোগ দেয়নি। পরে কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাঁদের ফরম পূরণ ও প্রবেশপত্র জোগাড় করে দেওয়ার আশ্বাসে
দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন।