• ই-পেপার

পূর্বাঞ্চল রেলপথ

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা বাড়ছেই

  • ২৩ জুনের পাথর নিক্ষেপের ঘটনায় একজনের ডান চোখ অপসারণ
  • ঢিল নিক্ষেপে আতঙ্কে ট্রেনের যাত্রীরা

ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান।

কারামুক্ত স্বাচিপ নেতা ডা. মিশু

বগুড়া অফিস
কারামুক্ত স্বাচিপ নেতা ডা. মিশু

বগুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগারের জেলার নুরুল মুবীন কারাগার থেকে জামিনে মুক্তিলাভের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তিনি মুক্তি পেয়েছেন। আসামিপক্ষের আইনজীবী তানজীম আল মিজবাহ জানান, রবিবার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে বিচারক কৌশিক আহমেদ তাঁর জামিন মঞ্জুর করেন। পরে সোমবার তিনি কারাগার থেকে মুক্ত হন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম ডা. মিশুর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৩ জুন রাতে বগুড়ার শেরপুরের একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ।

 

আবৃত্তিতে মহাকবি মধুসূদনকে স্মরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আবৃত্তিতে মহাকবি মধুসূদনকে স্মরণ

আলোচনাসভা, সংগীত, আবৃত্তি ও মধুসূদনের আবক্ষে পুষপস্তবক অর্পণের মাধ্যমে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি-সাহিত্যিকরা। গতকাল সোমবার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কবির জন্মভূমিতে পালিত হয় নানা কর্মসূচি। মধুসূদন একাডেমির উদ্যোগে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষপস্তবক অর্পণ, মধুসূদন আলোচনা, মধুসূদন থেকে আবৃত্তি, নিবেদিত কবিতা পাঠ, মধুগীতি পরিবেশনসহ ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা হয়। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ প্রমুখ।

ব্যাংকের আমানত সুরক্ষায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ব্যাংকের আমানত সুরক্ষায় বিক্ষোভ

শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়। এদিন সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (পরিদর্শন) নুরুল আলমের সঙ্গে বৈঠক করেন।