• ই-পেপার

স্পোকেন ইংলিশ

নবম ও দশম শ্রেণি : সুভা

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : সুভা

বাংলা প্রথম পত্র

গদ্য

[পূর্বপ্রকাশের পর]

অনুধাবনমূলক প্রশ্ন

৪।           প্রকৃতি কিভাবে সুভার ভাষার অভাব পূরণ করেছিল?

  উত্তর : প্রকৃতির বিভিন্ন শব্দ ও কোলাহল দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করেছিল।

  নদীর কলধ্বনি, পাখির ডাক, মাঝির গান, লোকের কোলাহল ইত্যাদি দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। সে সময় পেলেই নদীর পারে এসে বসত। প্রকৃতির নানা উপাদান নিজের সব ভাষা নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো সুভার হৃদয়ে আছড়ে পড়ে। এই ভাষার বিস্তার যেন বিশ্বব্যাপী। কারণ প্রকৃতির এই ভাষা বিশ্বব্যাপীই প্রচলিত। তাই প্রকৃতির বিভিন্ন শব্দের মধ্য দিয়ে সুভা ভাষার অভাব পূরণ করেছিল।

৫।           সুভার সঙ্গে গাভি দুটির সম্পর্ক কেমন ছিল?

     উত্তর : সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল গাভি দুটি। তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। তাদের সঙ্গে সুভার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সুভা কখনো তাদের আদর করত, আবার কখনো ভর্ত্সনা করত—এরা সবই বুঝত। সুভা নিয়মিত তিনবার গোয়ালঘরে গেলেও অনিয়মিতভাবে অনেকবার যেত। এমনকি সুভার মনের ভাষাও এরা বুঝত। সুভার মর্মবেদনা এরা বুঝতে পারত। সুভার বাহুতে শিং ঘষে সুভাকে এরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। সুভার কথাহীন করুণ সুর এরা ভালো করে চিনত। সুভাকে এরা বন্ধুই মনে করত।

 

 

 

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : অনুমান

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন : অনুমান
অঙ্কন : মাসুম

যুক্তিবিদ্যা প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১।           অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কেমন হতে পারে না?

   ক. কম ব্যাপক  খ. সমব্যাপক

   গ. বেশি ব্যাপক        ঘ. সমার্থক

২।           যুক্তিবিদ্যায় অনুমানের প্রধান দুটি শাখা কী কী?

   ক. মাধ্যম ও অমাধ্যম   
খ. অবরোহ ও আরোহ

   গ. আবর্তন ও প্রতিবর্তন           
ঘ. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক

   নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ প্রশ্নগুলোর উত্তর দাও :

   তানিয়া টেবিলের ওপর রাখা পাঁচটি আম খেয়ে দেখল সেগুলো মিষ্টি। সে বলল, ‘এই ঝুড়ির সব আমই মিষ্টি।’ তার বড় বোন রোজিনা বলল, ‘তোমার কথাটি সত্য হতেও পারে, আবার না-ও হতে পারে। কারণ ভেতরের আমগুলো টকও হতে পারে।’

৩।           তানিয়ার কথাটি যুক্তিবিদ্যার কোন অনুমানের সাথে মিলপূর্ণ?

   ক. অবরোহ অনুমান    
খ. আরোহ অনুমান

   গ. অমাধ্যম অনুমান     ঘ. প্রতিবর্তন

৪।           রোজিনার মন্তব্যের যৌক্তিক কারণ কোনটি?

   ক. তুলি কম আম খেয়েছে                    
খ. আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সম্ভাব্য হয়

   গ. ঝুড়ির আমগুলো আসলেই টক ছিল      
ঘ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয় না

৫।           অবরোহ অনুমানের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক—

   i. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না

   ii. এর লক্ষ্য আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা

   iii. এর সিদ্ধান্ত সব সময় সম্ভাব্য হয়

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii                ঘ. i, ii ও iii

৬।           আবর্তনের ক্ষেত্রে গুণের কী পরিবর্তন হয়?

   ক. গুণ বদলে যায়      খ. গুণ একই থাকে

   গ. সদর্থক নঞর্থক হয়  
ঘ. নঞর্থক সদর্থক হয়

৭।           প্রতিবর্তনের ক্ষেত্রে গুণের কী পরিবর্তন হয়?

   ক. গুণ একই থাকে
খ. গুণ বদলে যায়

   গ. কোনো পরিবর্তন হয় না      
ঘ. উদ্দেশ্য বদলে যায়

৮।           ‘E’ যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?

   ক. অ বাক্য     খ. ঊ বাক্য

   গ. ও বাক্য           ঘ. ঙ বাক্য

৯।           প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী—       

   i. উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্যই থাকবে

   ii. বিধেয় পদের বিরুদ্ধ পদটি সিদ্ধান্তের বিধেয় হবে

   iii. গুণ অপরিবর্তিত থাকবে

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii                ঘ. i, ii ও iii

১০।          ‘O’ যুক্তিবাক্যের ক্ষেত্রে সত্য হলো—

   i. এর আবর্তন সম্ভব নয়

   ii. এর প্রতিবর্তন সম্ভব

   iii. এর আবর্তন করলে ‘ও’ বাক্য পাওয়া যায়

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii                ঘ. i, ii ও iii

১১।          মাধ্যম অনুমানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—

   i. এতে অন্তত দুটি আশ্রয়বাক্য থাকে

   ii. সিদ্ধান্তটি প্রথম বাক্য থেকে সরাসরি আসে না

   iii. সহানুমান এর একটি বড় উদাহরণ

   নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii   খ. i ও iii

   গ. ii ও iii                ঘ. i, ii ও iii

১২।          অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার ওপর জোর দেওয়া হয়?

   ক. বস্তুগত সত্যতা       খ. আকারগত সত্যতা

   গ. বাহ্যিক সত্যতা      ঘ. বৈজ্ঞানিক সত্যতা

১৩।          আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

   ক. আশ্রয়বাক্য একটি হওয়া           
খ. আরোহাত্মক লাফ বা ঝুঁকি থাকা

   গ. সিদ্ধান্ত সব সময় নিশ্চিত হওয়া     
ঘ. সার্বিক থেকে বিশেষে যাওয়া

১৪।          আবর্তনের নিয়ম অনুযায়ী কোন পদটিকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যায় না?

   ক. আশ্রয়বাক্যে যে পদ ব্যাপ্য নয়       
খ. আশ্রয়বাক্যে যে পদ ব্যাপ্য

   গ. উদ্দেশ্য পদকে
ঘ. বিধেয় পদকে

১৫।          প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?

   ক. আবর্তনীয়     খ. প্রতিবর্তিত

   গ. প্রতিবর্তনীয়         ঘ. সিদ্ধান্ত

১৬।          প্রতিবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয়?

   ক. প্রতিবর্তনীয়    খ. প্রতিবর্তিত

   গ. আবর্তিত           ঘ. অবরোহ

১৭।          অনুমানের যে বাক্য বা বাক্যগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে কী বলে?

   ক. পদ        খ. বিধেয়

   গ. আশ্রয়বাক্য   ঘ. সংযোজক

১৮।          অবরোহ অনুমানের ভিত্তি কোনটি?

   ক. প্রকৃতির একরূপতা নিয়ম          
খ. চিন্তার নিয়মাবলি

   গ. বাস্তব নিরীক্ষণ       ঘ. পরীক্ষণ

 

   উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ।

 

 

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ

ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ
অঙ্কন : মাসুম

ইংরেজি দ্বিতীয় পত্র 

Question no. 2

[পূর্বপ্রকাশের পর] 

      Complete the sentences with suitable phrases/words given in the box.

5.

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ

a.   I’ll remember your help           I live.

b.   Don’t           money. I am out of pocket now.

c.   She was           pretty           clever. She made a brilliant result in the annual examination.

d.   Riad was           by his grandmother. He was also educated by his grandparents.

e.   I           overhearing what you said. I was told to do so.

f.    Most people           other people’s opinion. It always should be.

g.   I don’t much           ice-creams. I like coffee.

h.   I shall make your dreams          . So, go ahead with your mission.

i.    It was going on in full swing. He           without noticing it.

j.    You can stay here as long as you wish. You can use           the bathrooms.

 

      Answers
a. as long as   b. ask for
c. both and     d. brought up
e. couldn’t help      f. care about
g. care for      h. come true
i. grew old      j. either of

6.

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ

a.             Mr Nurul Islam          ? He is tall and fair. He has big moustache and grey hair.

b.             the moon gets up, fishes start to swim in the water of the river. The poet takes his pen to write.

c.   I am sick and going to sleep. You          wake me up when you come in.

d.   I am a bit homesick. People seem to be strange here. I           stay here any more.

e.             I went to the office, other colleagues stood up. They showed honour to me.

f.    I have a bad leg. I cannot walk a kilometer,           five kilometer.

g.   I am not a person as I appear to be. I
          die than ask your help.

h.   I am worried about my job.           I make any mistake while doing anything serious?

i.    Fahima always laugh while she is alone. She talks           she were mad.

j.    Adiba           in Banaripara, Barishal. She is now in Elephant Road, Dhaka.

 

      Answers
a.what’s like   b. as soon as
c. had better   d. would not rather
e. as soon as   f. let alone
g. would rather       h. what if
i. as if             j. was born

7.

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ

a.   Tonight I have a dinner party. I don’t have any transport to go there.           I have your car?

b.   Employee : I feel feverish. It ­­­          be good to go home now.
Boss : You may go now.

c.   Friend 1 :           I use your mobile phone to make a call to my mother.
Friend 2 : Yes, you          .

d.   I am in a hurry. Please help me to dispose the files. I           attend the meeting.

e.   Our college is closed. We are           arrange a study tour.

f.    Hazi Mohsin was a very kind man. He had a vast property. He           help the poor.

g.   You cannot go home now. You           go to the camp today, Sargent.

h.   He is indolent. He           not do it.

i.    The sky is cloudy. It           be raining now.

j.    We are becoming weaker. Our enemies may attack you any time. We           start soon.

 

      Answers
a. may            b. would
c. can             d. am to
e. going to      f. used to
g. will have to        h. dare
i. should         j. have got to

8.

এইচএসসির প্রস্তুতি : গ্যাপ ফিলিং উইথ ক্লুজ

a.   When we were children, we           go skating every year. Now we find no time.

b.   How many people are born blind in the world? Hundreds of people           blind around the world.

c.   What does the whole nature          ? It looks like heaven onto the earth.

d.   Mother Teresa was one of the greatest persons in the world. She           in Yoguslavia.

e.   My friend’s name is Animesh. His father died an untimely death. So his family
          undergo a great hardship due to poverty.

f.    How are you feeling? I am feeling          .

g.   I had many well wishers. They advised me to be a Government official, but I thought that I           be a teacher.

h.   Nurses           people in hospital. Teachers take care of the students at colleges.

i.    Smoking causes various fatal diseases. This is a very harmful habit. I           you
          stop smoking.

j.    You will soon           living in the village. Although you were born and brought up in a city.

 

      Answers
a. would         b. are born
c. look like     d. was born
e. had to         f. so-so
g. would rather       h. take care of
i. wish would         j. get used to

 

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : সমানুপাত ও লাভ-ক্ষতি

গণিত

দ্বিতীয় অধ্যায় (অনুশীলনী-২.১)

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

   নিচের তথ্যের আলোকে ১৪ থেকে ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

   শিক্ষক একটি শ্রেণিতে কোয়েল ও দোয়েল শাখার ৩৫ জন ও ৩০ জন শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে ২৬০টি চকোলেট সমভাবে বণ্টন করে দিলেন।

১৪।      শাখা দুটির শিক্ষার্থীর অনুপাত কত?

   ক. ৭ : ৬     খ. ১০ : ৭  

   গ. ৫ : ৫     ঘ. ৮ : ৭

১৫।      দোয়েল শাখায় কতটি চকোলেট দিলেন?

   ক. ১২০ খ. ৬০  

   গ. ৯০  ঘ. ১৩০

১৬।      কোয়েল শাখায় প্রতি শিক্ষার্থী কয়টি করে চকোলেট পেল?

   ক. ৫         খ. ৪ 

   গ. ৬         ঘ. ৮

১৭।      ৫, ১০, ৮-এর চতুর্থ সমানুপাতী কত?

   ক. ১৬  খ. ১২ 

   গ. ১৩  ঘ. ১৫

১৮।      ৫ : ৮ :: ১২ : ২৩ দুইটি অনুপাত। এদেরকে কী ধরনের অনুপাত বলে?

   ক. ধারাবাহিক

   খ. সমানুপাত

   গ. ক্রমিক সমানুপাত     ঘ. ব্যস্তানুপাত

১৯।      ৫ : ৮-এর ব্যস্তানুপাত কত?

   ক. ৪০ : ৮    খ. ৫ : ৮

   গ. ৮ : ৫     ঘ. ৫ : ৯

 

উত্তর : ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ।