২৬ ডিসেম্বর হয়ে গেল আশা বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী। জড়ো হয়েছিলেন প্রথম থেকে তেইশতম ব্যাচের শিক্ষার্থীরা। সবাই মিলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী। শ্যামলী মাঠে সবাইকে একসঙ্গে পেয়ে ক্যাম্পাসের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন পুরনোরাও। 'বন্ধুবান্ধব, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে দেখা হলো অনেক দিন পর। দুষ্টুমি, আনন্দ-বেদনা-সব মনে পড়ে যাচ্ছে', বললেন সপ্তম ব্যাচের রোহিত। রূপম, আকরাম-সবার একই অবস্থা। পুরনো বন্ধুত্ব ঝালাই করে নেওয়ার পর্ব চলছে যেন। সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা নানা আয়োজনে ছিল র্যাফল ড্র, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেমচন্দ্র বর্মণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৪ ডিসেম্বর কমলকুমার মজুমদারের জন্ম শতবর্ষ উপলক্ষে পাঠচক্রের আয়োজন করে সাহিত্য সংগঠন 'চিরকুট'। প্রধান আলোচক ছিলেন কবি ড. সোয়েব জিবরান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ ডিসেম্বর শুরু হয়েছে 'অ্যাডভান্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। পুরকৌশল বিভাগ আয়োজিত এই কনফারেন্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। ফিজিক্স অলিম্পিয়াড ২৬ ডিসেম্বর শুরু হয়েছে পঞ্চম ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড। দেশের ১২টি অঞ্চলে হবে অলিম্পিয়াড। প্রতিটি অঞ্চলে অলিম্পিয়াড শুরুর দুই দিন আগ পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিস্তারিত- www.bdpho.org | ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ২৩ ডিসেম্বর হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে উৎসবে ৫০ রকমের পিঠা উপস্থাপন করা হয়। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৪ ডিসেম্বর হয়ে গেল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নবীনবরণ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম মাহবুবুর রহমান। ক্যাম্পাস ডেস্ক