ফুটবল
২৭ মে, ২০২৬, বুধবার
কনফারেন্স লিগ, ক্রিস্টাল প্যালেস-ভায়েকানো ফাইনাল, সরাসরি, রাত ১টা, ডিএজেডএন
৩০ মে, ২০২৬, শনিবার
চ্যাম্পিয়নস লিগ, পিএসজি-আর্সেনাল, ফাইনাল
সরাসরি, রাত ১০টা, টেন ২ ও সনি লিভ

ফুটবল
২৭ মে, ২০২৬, বুধবার
কনফারেন্স লিগ, ক্রিস্টাল প্যালেস-ভায়েকানো ফাইনাল, সরাসরি, রাত ১টা, ডিএজেডএন
৩০ মে, ২০২৬, শনিবার
চ্যাম্পিয়নস লিগ, পিএসজি-আর্সেনাল, ফাইনাল
সরাসরি, রাত ১০টা, টেন ২ ও সনি লিভ

ক্রিকেট
আইপিএল, বেঙ্গালুরু-গুজরাট, কোয়ালিফায়ার ১
সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২
২৭ মে, ২০২৬, বুধবার
আইপিএল, রাজস্থান-হায়দরাবাদ, এলিমিনেটর
সরাসরি, রাত ৮টা
২৯ মে, ২০২৬, শুক্রবার
আইপিএল, দ্বিতীয় কোয়ালিফায়ার
সরাসরি, রাত ৮টা
৩০ মে, ২০২৬, শনিবার
পাকিস্তান-অস্ট্রেলিয়া, প্রথম ওয়ানডে
সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট
৩১ মে, ২০২৬, রবিবার
আইপিএল, ফাইনাল
সরাসরি, রাত ৮টা (ইউটিউব)
ফুটবল
২৮ মে, ২০২৬, বৃহস্পতিবার
সাফ নারী চ্যাম্পিয়নশিপ, ভুটান-শ্রীলঙ্কা
সরাসরি, বিকেল ৫টা
বাংলাদেশ-মালদ্বীপ, সরাসরি, রাত ৮টা
৩১ মে, ২০২৬, রবিবার
সাফ নারী চ্যাম্পিয়নশিপ, নেপাল-শ্রীলঙ্কা
সরাসরি, বিকেল ৫টা
বাংলাদেশ-ভারত, সরাসরি, রাত ৮টা

ক্রীড়া প্রতিবেদক : তাবিথ আউয়াল তাঁকে বাংলাদেশ দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন; কিন্তু এরপর আবার জানা যায়, কোচ টমাস ডুলির সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তিই হয়নি বাফুফের। সান মেরিনোর বিপক্ষে ম্যাচে মূলত তাঁকে পরখ করা হবে। বাফুফে সভাপতিও বিষয়টি পরিষ্কার করেননি। তবে এর মধ্যেই তাঁর অধীনে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় দল। গতকাল সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোচ হিসেবে জামাল ভূঁইয়াদের অনুশীলন করিয়েছেন। গতকালই তাঁর সহকারী হিসেবে যোগ হয়েছেন কানাডিয়ান কোচ মার্ক ব্রুনো। ডুলির অধীনে বাংলাদেশ জাতীয় দলের তাই নতুন শুরু। ৫ জুন সান মেরিনোর বিপক্ষে ম্যাচ খেলতে আগামী ৩১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ছয় দিন অনুশীলন হবে। ক্যাম্পে ডাক পেয়েছেন ৩০ ফুটবলার। গতকাল অবশ্য ১৬ জনকে নিয়ে অনুশীলন করেছেন ডুলি। রাতেই অন্যদের ক্যাম্পে ওঠার কথা। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। মেহেদী হাসান শ্রাবণকে এবার অলিম্পিক দলে রাখা হয়েছে। দলে একমাত্র নতুন মুখ ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। ছবি : বাফুফে

রোলাঁ গাঁরোর লাল দুর্গে শুরুটা দুর্দান্ত হয়েছে এলেনা রিবাকিনার। ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম ম্যাচে কাজাখস্তানের এই তারকা সরাসরি ২-০ সেটে হারিয়েছেন স্লোভেনিয়ার ভেরোনিকা রাভেসকে। একতরফা লড়াইয়ে মাত্র ৭৪ মিনিটে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রিবাকিনা। সরাসরি ২-০ সেটের অনায়াস জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইগা শিয়াতেকও। রয়টার্স