শেয়ারবাজার
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

জেনসেন হুয়াং, প্রধান নির্বাহী কর্মকর্তা, এনভিডিয়া

তাইওয়ানিজ অভিভাবকদের কাছে সন্তানের কোনো কাজই সেরা নয়। কিছু না কিছু সমালোচনা তাঁরা করবেন। কম্পানি পরিচালনার ক্ষেত্রে নিজেও একই নিয়ম মেনে চলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। তিনি বলেন, এনভিডিয়ায় ৪২ হাজার মানুষ কাজ করেন। কাজের ফিরিস্তি দিয়ে কেউ সহজে পার পায় না। কাজ দেখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত।
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

মিনিস্টার : ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপটির শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান ও মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শোরুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২০০২ সালে যাত্রা শুরু করে শিল্প প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি

