• ই-পেপার

প্রতিমা ভাঙচুরের অভিযোগ

রাঙ্গুনিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বৈধতা চ্যালেঞ্জ রিট খারিজ, বাধা নেই ৭ জুন বিসিবির নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক
বৈধতা চ্যালেঞ্জ রিট খারিজ, বাধা নেই ৭ জুন বিসিবির নির্বাচনে
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি উল্লেখ করে তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট আজ বুধবার এই আদেশ দেন। ফলে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।

এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে বিসিবির সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিকে (জেলা প্রশাসক) চিঠি দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এ চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ৬ জন আবেদনকারী। তারা বিসিবির সাধারণ পরিষদে ২০২৫-২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত বা নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

গত মঙ্গলবার শুনানির পর গতকালও রিটে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। আর বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

পরে আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষের শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করা হয়েছে। ফলে উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর চলমান কার্যক্রম এবং ২০২৬ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কোনো আইনগত বাধা বা প্রতিবন্ধকতা নেই।’

ফ্ল্যাটে বৃদ্ধার মরদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাটে বৃদ্ধার মরদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে। আগামী সাত দিনের মধ্যে এই মৃত্যুর বিষয়ে সন্তানদের কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই নোটিশ পাঠান। নোটিশে ওই বৃদ্ধার চিকিৎসা ও সার্বিক দেখভালে সন্তানদের ভূমিকা কী ছিল, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আইনি নোটিশ পাওয়া চার সন্তান হলেন খুলনা সমুদ্রবন্দরের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিকুর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, মিরপুর-৬ নম্বরের একটি ফ্ল্যাটে দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর নূরজাহান বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় সাত দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। একাধিক প্রতিষ্ঠিত সন্তান জীবিত থাকা সত্ত্বেও এই বৃদ্ধা প্রয়োজনীয় দেখভাল ও মানবিক সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন, যা ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। একজন মায়ের মৃত্যুর পরও দীর্ঘ সময় তার মরদেহ এভাবে পড়ে থাকা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।

নোটিশে আরো উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে ওই বৃদ্ধার চিকিৎসা, পরিচর্যা ও সার্বিক তত্ত্বাবধানে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মৃত্যুর পূর্বে সন্তানদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে হবে। অন্যথায় প্রবীণ নাগরিকের অধিকার সুরক্ষায় মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উচ্চ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ

সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

নিজস্ব প্রতিবেদক
সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এসংক্রান্ত শুনানি হয়।

শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে শুনানি শেষে বিচারক জানতে চান—আসামি সোহেল রানার কাছে কোনো কথা আছে কি না। এ সময় আসামি আদালতে আবারও ‘ডলার’ নামক একজনকে আটক করতে বলেন।

ডলারের পরিচয় সম্পর্কে শুনানি শেষে এই মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, ‘ডলারের নামটি আসামি সোহেল রানা তার জবানবন্দিতে বলেননি, চার্জশিটেও নেই। ডলার একটি দেশের মুদ্রার নাম, এটি কোনো ব্যক্তি কি না, সেটা যাচাই করতে হবে আগে।’

আইনজীবী আরো বলেন, ‘আসামি সোহেল রানা আজ আদালতে তার দোষ স্বীকার করে মাফ চেয়েছেন। আদালত যুক্তিতর্কের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।’

অপরদিকে, রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘সোহেল রানা আদালতে যা বলেছেন, তাতে দোষ স্বীকারই করে নিয়েছেন।’

আত্মপক্ষ সমর্থন শুনানিতে আদালতে সোহেল রানার কাছে বিচারক জানতে চান, আপনার কিছু বলার আছে কি না। সোহেল বলেন, ‘জি স্যার, আমি নির্দোষ। আমার সঙ্গে যে ছিল ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করিনাই তা না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোটো ছাওয়াল আছে, আমার বউটা একদম নির্দোষ।’

পরে তার স্ত্রী স্বপ্না আক্তারের কোনো কথা আছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আমি কিছু করিনাই, আমি নির্দোষ।’

এদিন সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে ১০টা ৪৭ মিনিটে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্নাকে ১০টা ৫৭ মিনিটে হাজতখানা থেকে আদালতে তোলা হয়।

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

অনলাইন ডেস্ক
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন।

এ আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলরের’ নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সে চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। রিটকারী অপর পাঁচজন হলেন—মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

রাঙ্গুনিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা | কালের কণ্ঠ