• ই-পেপার

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর কক্সবাজারে হিন্দু পল্লীতে হামলা

নারায়ণগঞ্জে ঝোপের ভেতর মিলল বিদেশি পিস্তল

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ঝোপের ভেতর মিলল বিদেশি পিস্তল

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় পিস্তলটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি কম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক বিক্রির একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১

নাটোর প্রতিনিধি
ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১
ছবি : কালের কণ্ঠ

নাটোরের সদরে ভ্যানকে চাপা দিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ভ্যানে থাকা আরো এক ব্যক্তি। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিভু ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন এবং ভ্যানে থাকা অপর এক ব্যক্তি আহত হন।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

পুলিশ পরিদর্শক জাকির হোসেন আরো জানান, নিহত ভ্যানচালকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেনী

মুহুরীতে পানি বেড়েছে, বাঁধ উপচে লোকালয় প্লাবিত

পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

ফেনী প্রতিনিধি
মুহুরীতে পানি বেড়েছে, বাঁধ উপচে লোকালয় প্লাবিত
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বরৈয়া গ্রামে মুহুরী নদীর পাশে সড়ক ডুবে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। শুক্রবার তোলা। ছবি : সংগৃহীত

চার দিনের টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়েছে। নদীর একাধিক স্থানে বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ বরৈয়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 
 
এদিকে, শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দি পরিবারগুলো গত দুই দিন ধরে চুলায় রান্না বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ (শনিবার) রাতের মধ্যে বসতঘরে পানি উঠতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  মুহরী নদীর পানি বাড়লে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফুলগাজীর উপজেলার সদর ইউনিয়নেরে আক্রান্ত গ্রামের প্রধান সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। 

ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বরৈয়া গ্রামের কৃষক করিমুল হক জানান, মৌসুমি ফসলের জন্য প্রস্তুত করা জমি পানিতে তলিয়ে গেছে। কয়েক দিন ধরে এভাবে কৃষিজমি পানিতে ডুবে থাকলে প্রস্তুত করা চারা নষ্ট হয়ে যাবে। এতে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। 

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মুহুরী নদীর পানি গতকাল (শুক্রবার) রাত ১১টা থেকে বাড়লেও রাত থেকে কিছুটা কমতে থাকে। পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে  ভারি বৃষ্টিপাত না হলে পানি বাড়ার আশঙ্কা কম।

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সংগৃহীত ছবি

টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ সেতু ধসের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর কক্সবাজারে হিন্দু পল্লীতে হামলা | কালের কণ্ঠ