চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট। এই মামলায় তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল গতকাল রবিবার খারিজ করে দিয়েছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে চিন্ময়ের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য কালের কণ্ঠকে বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাসহ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা হয়। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট তাঁকে নিয়মিত জামিন দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেই জামিন স্থগিত করেন আপিল বিভাগ। আর আইনজীবী আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। আজ (রবিবার) হাইকোর্ট আলিফ হত্যা মামলায় জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন। ফলে এই মামলায় তাঁর জামিন হয়নি। অন্য চারটি মামলায় জামিন হবে কি না, তা আগামীকাল (সোমবার) জানা যাবে।’ অন্য দুটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন বলে জানান এই আইনজীবী।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস।