দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকার ৯ নদ-নদীর পানিপ্রবাহ বিপত্সীমার ওপরে বইছে। আগামীকাল বৃহস্পতিবারও এসব নদ-নদীর পানি বিপত্সীমার ওপরে বইতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। নতুন করে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, ‘প্রাক-মৌসুমি বন্যায় সুরমা-কুশিয়ারা অববাহিকায় কয়েকটি পয়েন্টে পানি বেড়েছে। এ কারণে নদীগুলোর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদ-নদীর পানি প্রতি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে বাড়ছে।’

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, আগামী তিন থেকে চার দিন বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলায় মারকুলি পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। একই জেলার জগন্নাথপুরে নলজুর নদী ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ৪৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদী খালিয়াজুরীতে ৬ সেন্টিমিটার বেড়ে ১৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। সোমেশ্বরী নদী কলমাকান্দায় ৮ সেন্টিমিটার কমলেও এখনো ৪২ সেন্টিমিটার ওপরে রয়েছে। ভুগাই-কংস নদী জারিয়াজঞ্জাইলে ১৬ সেন্টিমিটার কমলেও ৫১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। মগরা নদী নেত্রকোনায় ৮ সেন্টিমিটার বেড়ে ৮৭ সেন্টিমিটার ওপরে এবং আটপাড়ায় ৩ সেন্টিমিটার কমে ২৪ সেন্টিমিটার ওপরে রয়েছে।

হবিগঞ্জ জেলায় কালনি নদী আজমিরিগঞ্জে ১৩ সেন্টিমিটার বেড়ে ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুতাং নদী সুতাং রেল-ব্রিজ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমলেও এখনো ৬৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া মৌলভীবাজারে মনু নদী ১১০ সেন্টিমিটার বেড়ে বিপত্সীমার ১ সেন্টিমিটার ওপরে রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। গতকাল সারা দেশে ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে দিনাজপুর ও কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা সাতক্ষীরায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ফেনীতে ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।