পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে হাইকমিশনার নিজ নিজ জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান উন্নয়নগুলো সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষা দ্বারা চালিত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।