রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
ওয়াং ই বলেন, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে।




