সদ্য ঘোষিত ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান।

আরো পড়ুন

নিজ এলাকায় ছাত্রদল সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, সড়ক অবরোধ

বক্তারা বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান।

গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন সেই কমিটি বাতিল করা হয়। এর পর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর গত ২ মে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।