<p style="text-align: justify;">গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে পুলিশ চেকপোস্টে আটক হওয়া একটি মোটরসাইকেল থেকে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া গেছে। তবে মোটরসাইকেল চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ২ নম্বর ট্রাফিক মোড় হয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তির সন্দেহজনক আচরণ করলে পুলিশ থামার নির্দেশ দিলে চালক প্রথমে এদিক-ওদিক ঘোরাঘুরির চেষ্টা করেন এবং এক পর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেল তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে। ‎গাঁজা ও মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। </p> <p style="text-align: justify;">ট্রাফিকের দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>