গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সবুজে সুন্দর আগামীর প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এমন অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
করছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। পুরো বর্ষাকালে দেশের প্রতিটি জেলার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এই কর্মসূচি বাস্তবায়ন
করবেন। সব মিলিয়ে ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করা হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গত কয়েক দিনের বৃক্ষরোপণের চিত্র তুলে ধরে এবারের আয়োজন।

নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘের প্রধান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া ও বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির। ছবি : বসুন্ধরা শুভসংঘ

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী ও জেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। ছবি : বসুন্ধরা শুভসংঘ

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারেক আল মেহেদী ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আয়োজনে শতাধিক গাছ দিয়ে সহযোগিতা করেন ফতুল্লা থানার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। ছবি : বসুন্ধরা শুভসংঘ

ঢাকার রমনা পার্কে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞানী ও স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজা বেগম, বিশিষ্ট জলবায়ু গবেষক ও সিথ্রিইআরের ডেপুটি ডিরেক্টর রউফা খানম, সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জুবায়ের, জনস্বাস্থ্য ও ক্যান্সার বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির এবং ক্যাপ্টেন আবদুর রহিম (অব.)। ছবি : বসুন্ধরা শুভসংঘ

মানিকগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শতাধিক গাছ দিয়ে সহযোগিতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির। ছবি : বসুন্ধরা শুভসংঘ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম। ছবি : বসুন্ধরা শুভসংঘ




