রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ৩৫.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৩ডিগ্রি সে.। রংপুর ৩৫.২ডিগ্রি সে.। খুলনা ৩৫.২ডিগ্রি সে.। বরিশাল ৩৫.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.০ডিগ্রি সে.। সিলেট ৩৩.০ডিগ্রি সে. সর্বনিম্ন : ঢাকা ২৮.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.১ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৮ডিগ্রি সে.। বরিশাল ২৭.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৩.২ডিগ্রি সে.
সূত্র : আবহাওয়া অধিদপ্তর


