• ই-পেপার

কম্পিউটার গেম \\\'লিবারেশন ৭১\\\'

  • \'মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ১৬টি খণ্ডযুদ্ধ নিয়ে সাজানো

পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা

পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গত রবিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা। টঙ্গীর তুরাগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান প্রমুখ। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির ওপর সর্বোচ্চ ৭৫% স্কলারশিপ এবং তাত্ক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। সংবাদ বিজ্ঞপ্তি

নওগাঁ বিশ্ববিদ্যালয়

অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি
অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময়সভা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে  সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও সেক্রেটারি আ স ম সায়েম প্রমুখ। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

 

এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার অ্যাটকোর

নিজস্ব প্রতিবেদক
এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার অ্যাটকোর

সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং : অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

 

 

 

ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন কবির খান

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন কবির খান
মো. কবির খান

জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান। মো. কবির খান কুমিল্লা মহানগরের সন্তান। তিনি এর আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক ছিলেন।

 

কম্পিউটার গেম \\\'লিবারেশন ৭১\\\' | কালের কণ্ঠ