• ই-পেপার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অ্যাপেক্স জাতীয় বিতর্ক উৎসব

ছুরিকাঘাতে বুলেট নিহত

অনলাইন ডেস্ক
ছুরিকাঘাতে বুলেট নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে ছুরিকাঘাতে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করায় হাজারীবাগ থানা পুলিশ। পরে ভোর পৌনে ৬টার দিকে মারা যান বুলেট।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম তৌহিদ জানান, রাতে জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পাই ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় সে। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরো জানান, সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয়। তার বাবা মৃত শাহাদত হোসেন। সে কোনো কাজ করত না। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানতে পারিনি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

 

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

গ্রামে মাকে দেখে ঢাকায় ফেরার পথে মারা গেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
গ্রামে মাকে দেখে ঢাকায় ফেরার পথে মারা গেলেন ব্যবসায়ী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উড়াল সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরিবার বলছে, তিনি শরীয়তপুরে গ্রামের বাড়ি থেকে মায়ের সঙ্গে দেখা করে ঢাকার বাসায় ফেরার পথে নিহত হন।

নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৬০)। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন।  গতকাল সন্ধ্যা ৭টার দিকে সড়কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিহত হন। তাকে কোনো গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয় না অন্য কোনো কারণে তার মৃত্যু হয় তার তদন্ত চলছে।

আবুল কাসেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, আমরা কয়েকজন বন্ধু বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হই। মেয়র হানিফ উড়াল সড়কে পৌঁছে দেখতে পাই, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথায় গুরুতর জখম ছিল তার। পাশেই পড়ে ছিল তার মোটরসাইকেল। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে এসে নিহত আবুল কাশেমের নাতি সোয়াত বলেন, ‘বৃদ্ধা মাকে দেখতে আমার দাদা তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন। শেওড়াপাড়ায় তার নির্মাণ সামগ্রীর ব্যবসা রয়েছে।

ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা রয়েছে। 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অ্যাপেক্স জাতীয় বিতর্ক উৎসব | কালের কণ্ঠ