• ই-পেপার

সুযোগ এসেছিল, কিন্তু...

এশিয়ান চ্যাম্পিয়নদের কাঁপাল বাংলাদেশ

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনা-জর্দান

সরাসরি, সকাল ৮টা

ক্রোয়েশিয়া-ঘানা

বিলম্বে সম্প্রচার, সকাল ১০টা

ডিআর কঙ্গো-উজবেকিস্তান

বিলম্বে সম্প্রচার, দুপুর ১টা

আলজেরিয়া-অস্ট্রিয়া

বিলম্বে সম্প্রচার, দুপুর ৩টা

দক্ষিণ আফ্রিকা-কানাডা

রাউন্ড ৩২, সরাসরি, রাত ১টা

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

টেস্টের প্রথম দিন,সরাসরি, দুপুর ১-৩০ মিনিট (অ্যাপ)

 

 

 

কথামালা

কথামালা

আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশটির সঙ্গে আমাদের বহু পুরনো সম্পর্ক। তবে প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের পরিচয় বজায় রাখার চেষ্টা করব। -কেপ ভার্দে কোচ, পেড্রো লেইতাও

 

উরুগুয়ের ফুটবলকে আমি যা দিয়েছি, তা কিছুই না। ইতিবাচক ফলাফল ছাড়া তিন বছর ধরে জাতীয় দলের পেছনে একজন কোচের যেকোনো অবদানই বৃথা। -উরুগুয়ে কোচ, মার্সেলো বিয়েলসা

 

এটি (ভ্রমণ জটিলতা) অন্যায়। আমাদের মতে, এটি চরম অবিচার। ফিফার কাছে কি এটা ন্যায়সংগত মনে হয়? ঠিক আছে, তাদের জন্য ভালো। -ইরানের অধিনায়ক, মেহদী তারেমি

 

ওদের (রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনার মতো বয়স্ক ফুটবলার) নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে, সেটা খুব কুিসত। সত্যি হচ্ছে, এটা খুব একটা প্রেরণার কিছু নয়। -বেলজিয়াম কোচ, রুদি গার্সিয়া

 

আমার কাছে কিছুটা বকা শুনেছে সে (অ্যান্থনি ইলাঙ্গা)। ম্যাচ শেষে সে কিছুটা হতাশ ছিল। আপনারা এখন বুঝতে পারছেন সেটা কেন (দলের সেরা বত্রিশে ওঠা বুঝতে পারেননি ইলাঙ্গা)। -সুইডেন ফরোয়ার্ড, আলেকজান্ডার ইসাক

 

এই জার্সি গায়ে মাঠে নামলে আসলে ভালো খেলা ও জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবনায় থাকার কথা নয়। আমরা সেই একই প্রস্তুতি নিয়েই নামছি। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি

 

 

 

এগিয়ে নিউজিল্যান্ড

এগিয়ে নিউজিল্যান্ড

৩০০ রানের উদ্বোধনী জুটি গড়েও ৪৩৮ রানে প্রথম ইনিংস শেষ হয়েছিল নিউজিল্যান্ডের। জবাবে শুরুতে উইকেট হারানোর পরও ভালো ভিত পেয়েছিল ইংল্যান্ডও। তবে সেঞ্চুরিয়ান বেন ডাকেট ফেরার পর বড় একটা ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনে। শেষ পর্যন্ত ৩৫৪ রানে থামে তারা। নটিংহামে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের বড় লিড নেয় কিউইরা। ক্রিকইনফো

 

বাংলাদেশ কম্বাইন্ড স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ কম্বাইন্ড স্কুল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের এইচিসন কলেজ ইন্টারন্যাশনাল আন্তঃস্কুল টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। গতকাল লাহোরে স্বাগতিক এইচিসন কলেজ দলকে ৫ উইকেটে হারায় তারা। আগে ব্যাটিং করে স্বাগতিক দল ১২৯ রানে অল আউট হয়। বাংলাদেশ কম্বাইন্ড স্কুল সেটি তাড়া করে ফেলে ২৬.৩ ওভারে।

 

 

এশিয়ান চ্যাম্পিয়নদের কাঁপাল বাংলাদেশ | কালের কণ্ঠ