• ই-পেপার

নিলুফার চৌধুরী

বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ

বিএনটিআইতে নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
বিএনটিআইতে নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রামে নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের (বিএনটিআই) নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনী জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) অধিভুক্ত নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০৯ সাল থেকে কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪টি ট্রেড কোর্স পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত পাঁচ হাজার ৩০০ জনের বেশি শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

 

 

দুই মামলায় দীপু মনির জামিন

নিজস্ব প্রতিবেদক
দুই মামলায় দীপু মনির জামিন

রাজধানীর পল্টন থানার এক মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। হত্যাচেষ্টার এই মামলায় কেন তাঁকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয় রুলও জারি করেছেন আদালত। দীপু মনির আইনজীবী মো. রমজান আলী শিকদার কালের কণ্ঠকে বলেন, মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জুলাই অভ্যুত্থানের আগে-পরের মোট ৩৮টি মামলা রয়েছে ডা. দীপু মনির বিরুদ্ধে।

 

সংক্ষিপ্ত

ঢাকার দুই থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকার দুই থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

ঢাকা মহানগর দক্ষিণ শাখার লালবাগ ও চকবাজার থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই থানায় ৪১ জন করে মোট ৮২ জনের কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. শহিদুল ইসলাম বাবুলকে আহ্বায়ক এবং হাজি মো. হুমায়ুন কবিরকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে চকবাজার থানা এবং আমিনুল ইসলাম আমিনকে আহ্বায়ক ও বদিউল আলম সুইটকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে লালবাগ থানার কমিটি দেওয়া হয়েছে।

 

 

রাজক্ষমার পর চূড়ান্ত মুক্ত থাকসিন

কালের কণ্ঠ ডেস্ক
রাজক্ষমার পর চূড়ান্ত মুক্ত থাকসিন

রাজক্ষমা পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ মুক্ত হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। গতকাল মঙ্গলবার দেশটির কারা বিভাগ সাবেক এই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুক্তির তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে এক বছরের কারাদণ্ডের মাঝে আট মাস সাজা খাটার পর বয়স ও শারীরিক অসুস্থতার কারণে গত মাসে প্যারোলে মুক্তি পেয়েছিলেন ৭৬ বছর বয়সী থাকসিন। দেশটির কারা বিভাগ বলেছে, শর্ত সাপেক্ষে মুক্তির অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীর পায়ে একটি ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস (ইএমডি) পরা বাধ্যতামূলক ছিল।

টেলিকম খাতের এই বিলিয়নেয়ারের কারাদণ্ডের মেয়াদ এক বছরের কম বাকি থাকায় গত ৩ জুন রানি সুথিদার জন্মদিন উপলক্ষে রাজক্ষমা পাওয়া যোগ্য ব্যক্তিদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। গতকাল থাইল্যান্ডের কারা বিভাগ বলেছে, থাকসিনের পা থেকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসটি সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : এএফপি